Skip to main content

Posts

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
Recent posts

জামায়াতকে কোন চোখে দেখবে দিল্লি?

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। এরপর থেকে দেশজুড়ে নির্বাচনি উত্তাপ ছড়াতে শুরু করে। এই উত্তাপ এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে দেশটির পার্লামেন্টেও কথা উঠেছে। এদিকে নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামী প্রায় সব আসনে প্রার্থী সিলেক্ট করেছে। অন্যদিকে বিএনপিও নির্বাচনি প্রার্থী নির্ধারণের জন্য মাঠে জরিপ চালানো শুরু করেছে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরেফিরেই আসছে– বাংলাদেশের জামায়াতে ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কী হওয়া উচিত? জামায়াত এমন একটি দল, যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে–এমনকি জামায়াতের সঙ্গে সংস্রব আছে বলে বিএনপি-র সঙ্গেও ভারত বহুদিন সম্পর্ক পর্যন্ত রাখতে চায়নি। কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের যে শক্তিবৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট, বিভিন্...

পুলিশের ব্যারাকে বসে আসামি যুবলীগ নেতার খাওয়া নিয়ে যা জানা গেল

  সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া এক ভিডিও নিয়ে বেশ তোলপাড় চলছে বরগুনায়। ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছিলেন বিভিন্ন মামলায় অভিযুক্ত বরগুনার আমতলী উপজেলার যুবলীগ নেতা আরিফ উল হাসান। শুধু তাই নয়, বরগুনার সাবেক ডিবি ওসি ও বর্তমান আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক বশির আলমের সঙ্গে একান্তে কথাও বলতে দেখা গেছে তাকে।  ঘটনাটি প্রকাশ্যে আসতেই দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে কোর্ট পুলিশের বিরুদ্ধে। এরই মধ্যে বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে সংযুক্ত করা হয় পুলিশ লাইনসে। একইসঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছেন বরগুনার পুলিশ সুপার। খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত ঘটনাটি গত ২ সেপ্টেম্বরের। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসে খাবার খাওয়ার ওই ভিডিওতে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলায় অভিযুক্ত গ্রেফতার যুবলীগ নেতা আরিফ উল হাসানকে। এসময় তার পাশে স্বজনদের সঙ্গে বসে থাকতে দেখা যায় কোর্ট পুলিশ পরিদর্শ...

নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচারপ্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এমন নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এমন মন্তব্য করেন। জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নেবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এ সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে।’

  সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। বরং এ বিষয়ে বিচারপ্রক্রিয়া নির্ধারণ করা উচিত।’ পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ংকর পরিণতি নিয়ে আসবে।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি।’সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি। বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এ নেতা। তবে এমন কোনও প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না, যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যেকোন সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ। আপনার মতাম...

প্রধান আসামি করা হয়েছে জিএম কাদেরকে

  গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি করেন। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি করে মামলাটি করা হয়েছে। এছাড়াও, শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় আহত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মীও। এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) এবং এরপর কেবিনে ভর্তি থাকেন নুর। ১৮ দিন পর গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতাল থেকে ছাড়া পান ডাকসুর সাবেক ভিপি নুর। আপনার মতামত লিখুনঃ Countdown Timer ...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

মেসেঞ্জারে দুই সহকর্মী ‘খারাপ’ বলায় নিজের বিচার চেয়ে শিক্ষকের অবস্থান কর্মসূচি

  যশোরের মনিরামপুর সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। নিজের ‘অপরাধের’ বিচার দাবি করে অবস্থান কর্মসূচি পালন করে হয়েছেন ভাইরাল। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কলেজ ফটকে ব্যানার ঝুলিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন। খবর পেয়ে আধাঘণ্টা পর কলেজের অধ্যক্ষ ওই শিক্ষকের কর্মসূচি ভাঙিয়ে তাকে অফিস কক্ষে নিয়ে যান। তার এই ব্যতিক্রমী কর্মসূচি পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই শিক্ষকের অভিযোগ, কলেজের একই বিভাগের রুহুল কুদ্দুস টিটো ও ভূগোল বিভাগের আব্দুস সালাম কলেজের ফেসবুক ম্যাসেঞ্জারে গ্রুপে তাকে নিয়ে নানা আপত্তিকর কথা লিখেছেন; যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি কথাগুলোর ভার নিতে না পেরে আত্মহত্যার করতে চেয়েছিলেন। পরে সিদ্ধান্ত পাল্টে নিজের বিচার দাবি করে তিনি কলেজ ফটকে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেন।হাফিজুর রহমান বলেন, কলেজে নিয়মিত কমিটি গঠনের উদ্দেশে শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার আলোচনা হয়েছে। নিয়মিত কমিটিতে তিনজন টিআর নির্বাচিত হবেন। আমি একজন প্রার্থী। বর্তমান অ্যাডহক কমিটির টিআর রুহুল কুদ্দুস টিটো ও শি...