লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
ক্ষমতার পালাবদলের এক বছর পর বাংলাদেশ-ভারত কূটনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে। এতদিন ভারতের নিরবতার পর এবার দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে দিল্লি। তবে আলোচনার জন্য ‘উপযুক্ত পরিবেশ’ নিশ্চিত করার শর্তও জুড়ে দিয়েছে তারা। বৃহস্পতিবার (২৬ জুন) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামো রয়েছে। আমরা আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। তবে এর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।”তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ নদী কমিশন, বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় পরামর্শ এবং কনসালটেশন মেকানিজম চালু আছে, যা বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখতে সহায়তা করতে পারে।গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একাধিক উদ্যোগ নেওয়া হলেও ভারতের তরফে দীর্ঘ সময় পর্যন্ত ইতিবাচক সাড়া মেলেনি। বরং সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কিছু মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।সম্প্রতি ভারতের সং...