Skip to main content

Posts

Showing posts from April, 2025

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

থানা থেকে ‘হারিয়ে গেছেন’ সেই পুলিশ ইন্সপেক্টর

  তিনি ডিউটিতে শেষ এসেছিলেন ৬ দিন আগে। এরপর মায়ের অসুস্থতার কথা জানিয়ে সেই যে থানা ছাড়েন, তারপর থেকে থানার ওসি-জোনের পুলিশ সুপার কেউ জানেন না তার খোঁজ। এমনকি মুঠোফোনেও মিলছে না তার হদিস। সবশেষ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ছুটি না নিয়েই কর্মস্থল ত্যাগ করেছেন সেই পুলিশ ইন্সপেক্টর। এমন কাণ্ডে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি আছেন পালং মডেল থানার পরিদর্শকের (তদন্ত) দায়িত্বে। আশুলিয়া থানা এলাকায় জুলাই আন্দোলন চলাকালে ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি তিনি। এ ঘটনায় গ্রেপ্তার এড়াতেই মাসুদুর রহমান পালং মডেল থানায় অনুপস্থিত রয়েছেন বলে ধারণা সহকর্মীদের। থানা পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) মামলাটি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকার দুই নম্বরে ছিল। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল সোমবার। তবে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর গ্রেপ্তার হতে পারেন এমন ভেবে মাসুদুর রহমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে কর্মস্থলের কাউকে না জানিয়ে ২৪ এপ্রিল সন্ধ্যার পর থান...

প্রতিবন্ধী সন্তানকে সেতু থেকে নদে ফেলে দিলেন মা

  মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সইতে না পেরে নাসির উদ্দিন নামের ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী ছেলেকে সেতুর উপর থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আড়িয়ালখা সেতুর উপরে ঘটনা ঘটে। সেতু থেকে ফেলে দেওয়া নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দর খোলা ইউনিয়নের সিকদার হাট কাচারীকান্দি গ্রামের মৃত্যু আজগর হাওলাদারের ছেলে। এ ঘটনায় রিজিয়া বেগম (৪৫) নামের ওই মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।সেতুতে চলাচলকারী প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই ৬ বছরের একটি মেয়ে ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিং এর উপরে বসে ছিল এক মহিলা। সেতুতে চলাচলকারীরা ওই মহিলাকে সাহায্য করতে চাইলে তিনি রাগান্বিত হতেন।  পরে সন্ধ্যা ৭ টার দিকে সেতুর উপরে মানুষের চলাচল কিছুটা কমে আসলে রেলিং এর উপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেয় ওই মহিলা। এই দৃশ্যটি দেখে ফেলেন বিপরীত পাশে রেলিং এর উপরে থাকা স্থানীয় কিছু মানুষ। পরে তারা এগিয়ে গেলে, রিজিয়া বেগম রিজিয়া অকপটে স্ব...

চাকরি খেয়ে ফেলব, কারারক্ষীকে কারাবন্দী আ’লীগ নেতা

  চাকরি খেয়ে ফেলব, দেখে নেব তোমাকে, চেন আমি কে?’ কারবন্দী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু (৪৯) মঙ্গলবার বিকেল ৪টার দিকে ২ কারারক্ষীকে এভাবে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, কুড়িগ্রাম জেলা কারাগারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে দেখতে যান তার কয়েকজন স্বজন। কারা নিয়মানুযায়ী সাক্ষাৎ কক্ষে বেঁধে দেওয়া সময়ে কথা শেষ করার কথা থাকলেও তিনি তার মানতে রাজি নন। তিনি দীর্ঘ সময় কথা বলতে চাইলে সাক্ষাৎ কক্ষে দায়িত্বরত মহিলা কারারক্ষী পপি রানী কারাবন্দী নেতার স্বজনদের সময়ের মধ্যে কথা শেষ করতে বলেন। এতে ক্ষিপ্ত হন আওয়ামী লীগ নেতা সাজু। তখন তিনি বলেন, ‘এই আপনি কে? ডিস্টার্ব করছেন কেন? চিনেন আমাকে? চাকরি খেয়ে ফেলব।’এ সময় সাক্ষাৎ কক্ষে সাজুর স্বজনরাও পপি রানীর সঙ্গেও আক্রমণাত্মক আচরণ করেন। পপি রানীকে নিরাপদ করতে সুমন নামের আরেকজন কারারক্ষী এগিয়ে এলে তাকে লাথি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন সাজু। উত্তেজনার একপর্যায়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন প্রধান কারারক্ষী আব্দুর রাজ্জাক। তিনি সাজুর স্বজনদের সাক্ষাৎ কক্ষ থেকে চলে যেতে বলেন। তারাও চল...

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

  দীর্ঘ ৩২ বছর প্রতীক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে প্রশাসন।  বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জাকসুর পূর্বের গঠনতন্ত্র বাতিল ঘোষণা করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে. . জানান তিনিপ্রসঙ্গত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু) বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ২৯ জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করলেও আর নির্বাচন হয়নি। Countdown Timer 00:01 ...

যে কারণে চিন্ময় দাসের জামিন স্থগিত

  জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে এদিন দুপুরে বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। Countdown Timer 00:01

কাশ্মীর ইস্যুতে চাঞ্চল্যকর বার্তা, পাকিস্তানজুড়ে ঐক্যের ডাক দিলেন ইমরান খান

  ভারত-পাকিস্তান উত্তেজনা যখন তুঙ্গে, তখন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুতে দিলেন চাঞ্চল্যকর বার্তা। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎকালে ইমরান বলেন, ‘নরেন্দ্র মোদির আগ্রাসী নীতি গোটা পাকিস্তানকে ঐক্যবদ্ধ করেছে।’ তিনি দাবি করেন, কাশ্মীরে ভারতীয় নিপীড়ন বেড়ে যাওয়ায় কাশ্মীরীদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে। পিটিআইয়ের ফেসবুক পেজে তাঁর এই মন্তব্য হুবহু প্রকাশ করা হয়েছে। ৩০ এপ্রিল পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, ইমরান খান বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকারকে তিনি বৈধ মনে না করলেও ভারতের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তির জন্য বড় হুমকি। ইমরান খান আহ্বান জানান, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক কণ্ঠে কথা বলতে হবে।’ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কারাগার থেকে এমন মন্তব্য দিয়ে ইমরান খান একদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সরকারবিরোধী অবস্থানকে তীব্র করছেন, অন্যদিকে কাশ্মীর ইস্যুতে জাতীয়তাবাদের মাধ্যমে জনসমর্থন পুনরুদ্ধারের কৌশল নিচ্ছেন। Countdown Tim...

ভারতের অযোধ্যায় নতুন বাবরি মসজিদ নির্মাণ করবে পাকিস্তানি সৈন্যরা!

  ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’’ স্থাপন করবেন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা— এমন বিস্ফোরক ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ জাই খান। সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পর, পাকিস্তানের সিনেটে দেওয়া পালওয়াশার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সিনেটে তিনি বলেন, “অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সৈন্যরা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান আসিম মুনির নিজেই।” তিনি আরও বলেন, “আমরা চুড়ি পরে বসে নেই।” সিনেটর পালওয়াশা ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনাদের পাকিস্তানে আক্রমণ না করার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, “ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়। কিন্তু তাদের জানা উচিত— শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ এই পাকিস্তানই তাঁদের গুরু নানকের ভূমি।” ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পাকিস্তানি নেতাদের তরফ থেকে ভারতের বিরুদ্ধে এই ধরনের উসকানিমূলক বক্...

এবার ইসরাইলি গুপ্তচরকে প্রকাশ্যে ফাঁসি ইরানের

  গাজাকে কেন্দ্র করে চরম আকার নিয়েছে ইসরাইল ও ইরান সংঘাত। সেই আবহেই মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে ফাঁসি দিল তেহরান। জানা গিয়েছে, ওই যুবকের নাম মোসেন ল্যাংরানশিন। অভিযোগ, গত ২ বছর ধরে ইরানের পরমাণু গবেষণা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। ইরানের বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, ২০২২ সালে রিভলিউশনারি গার্ড কর্ণেল সাইদ খোদাইয়ের হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ছিল মোসেনের বিরুদ্ধে। এছাড়া ইরানের প্রতিরক্ষা সংক্রান্ত কেন্দ্র ইসফাহানে হামলায় সহযোগিতার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ইরানের পরমাণু সংক্রান্ত বহু গোপন তথ্য ইসরাইলকে ফাঁস করেছেন বলে দাবি করা হয়েছে। বিচার বিভাগের দাবি, জিজ্ঞাসাবাদে এই সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছে মোসেন। যার জেরেই ইরানের আইন অনুযায়ী গুপ্তচরবৃত্তির শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেয়া হয় ওই যুবককে। এদিকে এই মৃত্যুদণ্ড এমন একটি সময়ে কার্যকর করা হয়েছে যখন আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে ইরানের। আমেরিকা চায় অতীতের চুক্তি বাতিল করে নতুন করে পরমাণু চুক্তি করতে। এই চুক্তি নিয়ে ওমানে ইরান-আমেরিকা ...

‘যে টাকা দিয়েছিলাম তার অর্ধেকে তিনশ ঘর নির্মাণ করায় সেনাবাহিনীকে ধন্যবাদ’

  অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ এপ্রিল) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা প্রজ্ঞাপনের বলা হয়, সরকারি চাকরি আইন, ২০০৮ এ অনুযায়ী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠান (বিপি ৬৫৮৬০১০০-৫৫)-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। আনসার উদ্দিন খান পাঠান ২০২২ সালে তিনি অবসর গ্রহণ করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুলিশের সংস্কার ও দায়িত্বশীল পদে থাকার কারণে পরবর্তী ক্ষমতাসীনদের দ্বারা চাকরি জীবনের শেষ পর্যন্ত তিনি প্রচণ্ডরকম নিগৃহীত হয়েছেন। তার পেশাদারিত্ব ও সততার জন্য তারা তাকে সে সময় পুলিশ বাহিনী থেকে সরিয়ে দিতে পারেনি। অবসরের পর থেকে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড ও লেখালেখিতে ব্যস্ত ছ...

পাকিস্তানি সেনাদের হা'মলায় ভারতের একাধিক চেকপোস্ট ধ্বং'স

  Logo পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও টিভি। এতে বলা হয়েছে, ২৯ থেকে ৩০ এপ্রিল লাইন অব কন্ট্রোলের (এলওসি) কায়ানি এবং মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে অপ্ররোচিত গুলি ছোড়ে। এরপর পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয়। ওই সময় ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়। সরকারি টিভি চ্যানেল পিটিভি আলাদা প্রতিবেদেন জানিয়েছে, পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়। Suggested News 9 Steps to Take Immediately for a Stronger Relationship ভাগ্য আজ আপনার উপর হাসল আরও পড়ুনঃ সৈকতে অন্তত ২০ বাংলাদেশির লাশ পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা রক্ষা করবেন এবং এলওসিতে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার...

অসুস্থ স্বামীর সেবায় প্যারোলে মুক্তি চাইলেন দীপু মনি, যা বললো ট্রাইব্যুনাল

  অসুস্থ স্বামীর সাথে থাকার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্যারোলের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী ডাঃ দীপু মনি। বুধবার (৩০ এপ্রিল) এই বিষয়ে শুনানির পর ট্রাইব্যুনাল দীপু মনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। এ জন্য স্বামীর পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি। উল্লেখ্য, ১৬ আগস্ট সাবেক এই সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনির বিরুদ্ধে গত ১৩ আগস্ট পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়। মামলা নম্বর- ০৫। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল-সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। ১৯ জুলাই মোহাম্মদপুরে ব...

পাকিস্তানি সেনাদের সঙ্গে তুমুল গোলাগুলি, নিহত ১০

  পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের তুমুল গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ১০ অস্ত্রধারী। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশটির কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে। বুধবার (৩০ এপ্রিল) সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে এসব তথ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ এপ্রিল) ও মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চলানো হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সফল অভিযান চালিয়েছেন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেচ জেলার তিন জন এবং জিয়ারাত জেলার সাত জন খারিজি (সন্ত্রাসী)-কে নরকে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।’ নিহতদের কাছ থেকে অস্ত্রসহ গোলাবারুদ জব্দ করা হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে। পাকিস্তানের মূলভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।’এদিকে পাকিস্তান সেনাবাহিন...

‘লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলার পেছনে ভারত’

  ভারতের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করার মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দুইদেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় লন্ডনে পাক হাইকমিশনের সামনে বিক্ষোভের এক পর্যায়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করে বলেছেন, ‘লন্ডনে হাইকমিশনে হামলার জন্য ভারত দায়ী।’ খবর ডনের। রোববার (২৭ এপ্রিল) ইসলামাবাদে পেহেলগাম ঘটনা সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এ সময় পাক তথ্যমন্ত্রী ভারতের তুমুল সমালোচনা করেন। তিনি ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘ভারত তার “চরমপন্থি মতাদর্শ” ব্যবহার করে পাকিস্তানের বিদেশি মিশনগুলোতে আক্রমণ করার জন্য নিজ দেশের নাগরিকদের উৎসাহিত করছে আতাউল্লাহ তারা আরও বলেন, ‘লন্ডনে আমাদের হাইকমিশনে দুবার হামলা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তারা পাথর ছুড়েছিল। যারা দায়ী তারা ভারতীয় সংস্থা এবং ভারতীয় রাষ্ট্রের পৃষ্ঠপোষক।কানাডায় শিখ নেতাকে হত্যার বিষয়টি তুলে ধরে পাকিস্তানের এই মন্ত্রী আরও বলেন, ‘আপনি যদি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিকভাবে মানুষকে হত্য...

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত : নিউইয়র্ক টাইমস

  পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত : নিউইয়র্ক টাইমস কাশ্মিরের মারহামা গ্রামে হামলার পর দক্ষিণ কাশ্মিরের পেহেলগামের দিকে যাওয়ার একটি মহাসড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের টহল। ছবিটি গত ২৩ এপ্রিল তোলা জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসনসহ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। তবে ভারত এখন সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে — এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। Logo Promoted Content Remember Baywatch? Here's How Donna D'Errico Looks Like Today! She Di...

৮ লাখ সেনা কাশ্মীরে থাকার পরও হামলা, তাহলে তোমরা অযোগ্য ও ব্যর্থ : শহীদ আফ্রিদি

  পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দক্ষিণ কাশ্মীরের পেহলগামে গত মঙ্গলবার সন্ত্রাসী হামলার জন্য ভারতীয় সেনাকে দায়ী করেছেন। এই হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।​ আফ্রিদি সামা টিভিকে বলেন, “তুমরা ৮ লাখ সেনা নিয়ে কাশ্মীরে অবস্থান করছো, আর এমন ঘটনা ঘটছে। এর মানে তোমরা অযোগ্য এবং ব্যর্থ, যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারো।”​ পেহলগামের বেইসরান ময়দানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবা (LeT) এর অংশ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)।​ আফ্রিদি ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়াও সমালোচনা করেছেন। তিনি বলেন, “হামলার এক ঘণ্টার মধ্যেই তাদের মিডিয়া বলিউড হয়ে গেল। আল্লাহর জন্য সবকিছু বলিউড বানিয়ে ফেলো না।”​ তিনি আরও বলেন, “দুই ভারতীয় ক্রিকেটার যারা এতদিন ক্রিকেট খেলেছেন, তারা সরাসরি পাকিস্তানকে দায়ী করছেন। আপনার মতামত লিখুনঃ Countdown Timer 00:01

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

  দুবে আরও অভিযোগ করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার যোগসূত্র রয়েছে। এজন্য তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও পরামর্শ দেন। তার এই বক্তব্যে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী মন্তব্যগুলোকে সমর্থন হিসেবে উপস্থাপন করেন, যেখানে তারা বাংলাদেশকে পানি সরবরাহ সীমিত করার পক্ষে মত দিয়েছিলেন। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিতকরণ, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত এবং আকাশপথে চলাচলে নিষেধাজ্ঞা। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে এবং ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বিজেপি নেতার এই বক্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। গঙ্গা পানি চুক্তি দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি, যা নদীর পানি বণ্টনের মাধ্যমে কৃষি ও জনজীবনে স্থিতিশীলতা বজায় রাখে। এই চুক্তি বাতিল বা...

ভারতের সঙ্গে উত্তেজনা : পাকিস্তানকে সমর্থন দিলো চীন

  ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহম্মাদ ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন। রোববার (২৭ এপ্রিল) তাদের মধ্যে কথোপকথন হয়। চীনের রাষ্ট্রীয় মিডিয়া গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি টেলিফোনে ইসাহাক দারকে ওয়াং বলেন, পাকিস্তানের ওপর চীনের সমর্থন রয়েছে এবং বেইজিং জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং আরও বলেন, চীন আশা করে উভয় পক্ষ সংযম প্রদর্শন করবে, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে এবং উত্তেজনা প্রশমনে কাজ করবে। টেলিফোন আলাপে পাকিস্তানের পক্ষ থেকে বন্দুক হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াংকে অবহিত করা হয়।এদিকে বন্দুক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। যার মধ্যে রয়েছে-সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানের ভিসা বন্ধ। ওয়াংয়ের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হ...

জুমার খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও জাহিদুল ইসলাম

  জুমার নামাজে খুতবা পাঠ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। এ ঘটনায় তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় ও নেটিজেনরা। জানা যায়, গত শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শন করতে যান তিনি। পরিদর্শনকালে জুমার নামাজের সময় হয়ে গেলে দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান তিনি। মসজিদে গিয়ে ইউএনও মো. জাহিদুল ইসলাম নামাজের খুতবার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে ইসলামের গুরুত্ব ও দেশের প্রচলিত আইনের আলোকে কিছু বক্তব্য দেন। পরে খুতবা পাঠ করে জুমার নামাজে ইমামতিও করেন তিনি। নামাজ শেষে সকলের শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউএনও। এ সময় তিনি বলেন, আগে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে আসত, এখন আর সেভাবে শিশুরা মক্তবমুখী হচ্ছে না। পারিবারিক শিক্ষা ও পুথিগত শিক্ষার মান বেড়েছে সেইসঙ্গে ধর্মীয় শিক্ষার অভাব থেকেই যাচ্ছে। প্রতিটি শিশুকে ধর্মীয় অনুশাসন মেনে চলা অবশ্যম্ভাবী। কারণ ধর্মীয় শিক্ষা না দিলে প্র...

হঠাৎ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে শেহবাজের ফোনালাপ, যে কথা হলো

  দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দুই দেশের মধ্যে বৈরিতা দৃশ্যমান। সীমান্তে নিয়মিত সংঘাতের পাশাপাশি একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। সংঘাতের মূল কারণ কাশ্মীর। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ফের ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, দুই পক্ষের পাল্টাপাল্পি কঠোর পদক্ষেপের কারণে ফের যুদ্ধ বাঁধতে পারে। বিশেষ করে, সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করায় উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে।  এমন অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফোনালাপ হয়েছে। আলাপে ভারত ইস্যুটি উঠে আসে। Logo Sponsored Content Meghan Did Not Intend For Anyone To See This Controversial Video 9 'The Vampire Diaries Scenes' That Will Make Your Heart Race হঠাৎ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে শেহবাজের ফোনালাপ, যে কথা হলো By Rakib April 27, 2025 SUGGESTED NEWS Remember Baywatch? Here's How Donna D'Errico Looks Like Today! 16 Surprising Facts About The Stunning...

মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

  প্রথম ছবিতে ফুটপাতে ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ফারহানা আক্তার জাহান। দ্বিতীয় ছবিতে তাঁর সামনে সাদা রঙের প্রাইভেট কারটি আসার এক–দুই সেকেন্ডের মধ্যে গাড়িটির ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যাগ টান দেন। তৃতীয় ছবিতে, হাতের ব্যাগ টান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন (বাঁ থেকে)। ছবিগুলো ভিডিও থেকে প্রথম ছবিতে ফুটপাতে ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ফারহানা আক্তার জাহান। দ্বিতীয় ছবিতে তাঁর সামনে সাদা রঙের প্রাইভেট কারটি আসার এক–দুই সেকেন্ডের মধ্যে গাড়িটির ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যাগ টান দেন। তৃতীয় ছবিতে, হাতের ব্যাগ টান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন (বাঁ থেকে)। ছবিগুলো ভিডিও থেকে ভোরের শান্ত শহর তখনো পুরো জেগে ওঠেনি। ঠিক সেই সময়, রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে একা দাঁড়িয়ে ছিলেন কলেজের এক প্রভাষক ফারহানা আক্তার জাহান। হাতে ট্রলি ব্যাগ, হৃদয়ে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়না। হঠাৎ করেই ছুটে এল একটি সাদা প্রাইভেটকার। মুহূর্তের মধ্যে পাল্টে গেল দৃশ্যপট—ব্যাগ ধরে টান মারল ছিনতাইকারীরা। ব্যাগের ফিতা হাতে প্যাঁচানো থাকায় ছিটকে পড়লেন সড়কে। একপ্রকার গায়ের জোরে প্...

মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিকে ৫০ বার ছুরিকাঘাত করে হত্যা

  ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি মসজিদে নামাজ পড়তে আসা এক মুসল্লিকে হত্যা করে পালিয়েছে এক যুবক। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ ঘটনাকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন। খবর আল জাজিরা ফ্রান্সের সাবেক খনির শহর গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্বে মসজিদে শুধু ওই দুজন ব্যক্তিই ছিল। শুক্রবার এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আগত মুসল্লিকে ছুরিকাঘাতের পর হামলাকারী তার ফোনে ভিডিও ধারণ করে পালিয়ে যায়। তার বয়স ২০ বছর। এ ঘটনা তদন্তের সঙ্গে জড়িত এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক নিউজ সংস্থা এএফপিকে বলেন, হামলকারী একজন অমুসলিম ব্যক্তি। তিনি ফ্রান্সের নাগরিক এবং বসনিয়ান অঞ্চলে বসবাস করেন। হামলকারী ব্যক্তি ওই মুসল্লির পাশেই নামাজ পড়ছিল। এক পর্যায়ে সে মুসল্লি ব্যক্তিকে ৫০ বার ছুরিকাঘাত করে মসজিদ থেকে পালিয়ে যায়। পরে শুক্রবার সকালে মুসল্লিরা নামাজ পড়তে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। হামলারকারীর নাম ওলিভিয়ার। ২০০৪ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন এবং বেকার। যদিও পূর্বে তার বিরুদ্ধে কোনো অপরামূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই। তারপরও আঞ্চলিক প্রসিকিউটর আব্দেলকরিম গ্রিনি বলেন, পরবর্তীতে দুর...

ভারতের সাথে চরম উত্তেজনার মাঝে বাংলাদেশকে যে বার্তা দিলো পাকিস্তান

  কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক থেকে সামরিক, সব পর্যায়েই যুদ্ধাবস্থা বিরাজ করছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক থেকে সামরিক, সব পর্যায়েই যুদ্ধাবস্থা বিরাজ করছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ইসলামাবাদ ঢাকার সঙ্গ...