Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ভারতের সাথে চরম উত্তেজনার মাঝে বাংলাদেশকে যে বার্তা দিলো পাকিস্তান

 



কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক থেকে সামরিক, সব পর্যায়েই যুদ্ধাবস্থা বিরাজ করছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান।


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।



কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক থেকে সামরিক, সব পর্যায়েই যুদ্ধাবস্থা বিরাজ করছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান।


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।



গেল শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক গভীর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানি এবং ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি সাধারণ মানুষের প্রতিও শুভেচ্ছা জানান এবং ঢাকা-ইসলামাবাদ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।


সম্প্রতি প্রায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকায় আসার কথা থাকলেও পেহেলগামের ঘটনার পর সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে।

কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। সীমান্তে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পেয়েছে। নয়া দিল্লি সিন্ধু চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানিদের ভিসা বাতিলসহ একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে।


জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিমলা চুক্তি নিয়েও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, এমন উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশকে নিজেদের আরও ঘনিষ্ঠ করতে পাকিস্তান সক্রিয় উদ্যোগ নিয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...