Skip to main content

Posts

Showing posts from September, 2025

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

জামায়াতকে কোন চোখে দেখবে দিল্লি?

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। এরপর থেকে দেশজুড়ে নির্বাচনি উত্তাপ ছড়াতে শুরু করে। এই উত্তাপ এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে দেশটির পার্লামেন্টেও কথা উঠেছে। এদিকে নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামী প্রায় সব আসনে প্রার্থী সিলেক্ট করেছে। অন্যদিকে বিএনপিও নির্বাচনি প্রার্থী নির্ধারণের জন্য মাঠে জরিপ চালানো শুরু করেছে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরেফিরেই আসছে– বাংলাদেশের জামায়াতে ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কী হওয়া উচিত? জামায়াত এমন একটি দল, যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে–এমনকি জামায়াতের সঙ্গে সংস্রব আছে বলে বিএনপি-র সঙ্গেও ভারত বহুদিন সম্পর্ক পর্যন্ত রাখতে চায়নি। কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের যে শক্তিবৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট, বিভিন্...

পুলিশের ব্যারাকে বসে আসামি যুবলীগ নেতার খাওয়া নিয়ে যা জানা গেল

  সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া এক ভিডিও নিয়ে বেশ তোলপাড় চলছে বরগুনায়। ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছিলেন বিভিন্ন মামলায় অভিযুক্ত বরগুনার আমতলী উপজেলার যুবলীগ নেতা আরিফ উল হাসান। শুধু তাই নয়, বরগুনার সাবেক ডিবি ওসি ও বর্তমান আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক বশির আলমের সঙ্গে একান্তে কথাও বলতে দেখা গেছে তাকে।  ঘটনাটি প্রকাশ্যে আসতেই দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে কোর্ট পুলিশের বিরুদ্ধে। এরই মধ্যে বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে সংযুক্ত করা হয় পুলিশ লাইনসে। একইসঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছেন বরগুনার পুলিশ সুপার। খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত ঘটনাটি গত ২ সেপ্টেম্বরের। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসে খাবার খাওয়ার ওই ভিডিওতে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলায় অভিযুক্ত গ্রেফতার যুবলীগ নেতা আরিফ উল হাসানকে। এসময় তার পাশে স্বজনদের সঙ্গে বসে থাকতে দেখা যায় কোর্ট পুলিশ পরিদর্শ...

নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচারপ্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এমন নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এমন মন্তব্য করেন। জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নেবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এ সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে।’

  সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। বরং এ বিষয়ে বিচারপ্রক্রিয়া নির্ধারণ করা উচিত।’ পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ংকর পরিণতি নিয়ে আসবে।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি।’সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি। বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এ নেতা। তবে এমন কোনও প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না, যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যেকোন সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ। আপনার মতাম...

প্রধান আসামি করা হয়েছে জিএম কাদেরকে

  গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি করেন। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি করে মামলাটি করা হয়েছে। এছাড়াও, শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় আহত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মীও। এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) এবং এরপর কেবিনে ভর্তি থাকেন নুর। ১৮ দিন পর গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতাল থেকে ছাড়া পান ডাকসুর সাবেক ভিপি নুর। আপনার মতামত লিখুনঃ Countdown Timer ...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

মেসেঞ্জারে দুই সহকর্মী ‘খারাপ’ বলায় নিজের বিচার চেয়ে শিক্ষকের অবস্থান কর্মসূচি

  যশোরের মনিরামপুর সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। নিজের ‘অপরাধের’ বিচার দাবি করে অবস্থান কর্মসূচি পালন করে হয়েছেন ভাইরাল। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কলেজ ফটকে ব্যানার ঝুলিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন। খবর পেয়ে আধাঘণ্টা পর কলেজের অধ্যক্ষ ওই শিক্ষকের কর্মসূচি ভাঙিয়ে তাকে অফিস কক্ষে নিয়ে যান। তার এই ব্যতিক্রমী কর্মসূচি পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই শিক্ষকের অভিযোগ, কলেজের একই বিভাগের রুহুল কুদ্দুস টিটো ও ভূগোল বিভাগের আব্দুস সালাম কলেজের ফেসবুক ম্যাসেঞ্জারে গ্রুপে তাকে নিয়ে নানা আপত্তিকর কথা লিখেছেন; যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি কথাগুলোর ভার নিতে না পেরে আত্মহত্যার করতে চেয়েছিলেন। পরে সিদ্ধান্ত পাল্টে নিজের বিচার দাবি করে তিনি কলেজ ফটকে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেন।হাফিজুর রহমান বলেন, কলেজে নিয়মিত কমিটি গঠনের উদ্দেশে শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার আলোচনা হয়েছে। নিয়মিত কমিটিতে তিনজন টিআর নির্বাচিত হবেন। আমি একজন প্রার্থী। বর্তমান অ্যাডহক কমিটির টিআর রুহুল কুদ্দুস টিটো ও শি...

চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে বৃহত্তর জোট হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ডাকসু ও জাকসুতে বড় ব্যবধানে পরাজয়ের পর শিবিরের ‘মিনি ক্যান্টনমেন্ট’ খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির বধে এমন সিদ্ধান্তে উপনীত হতে পারে অপরাপর সংগঠনগুলো। মিশ্র বক্তব্য শোনা গেলেও আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে এক্ষেত্রে ‘লোভনীয় পদে’ প্রার্থিতা ছেড়ে দেওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে চাকসু নির্বাচনে দুটি প্যানেল ঘোষণা করেছে ছাত্র সংগঠনগুলো। এর মধ্যে ছাত্রফ্রন্ট-ছাত্র ইউনিয়নের ‘দ্রোহ পর্ষদ’ ও গণ অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’। শিবিরসহ অন্যান্য সংগঠনগুলো এখনও প্যানেল ঘোষণা করেনি। শেষ মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ছাত্রদল। সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সুপার ফাইভের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কম। কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে বলে দাবি করছেন দলটির কোনো কোনো নেতা। যদিও শীর্ষ নেতারা বলছেন, এমন ...

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

  এশিয়ার বিভিন্ন দেশে তরুণ প্রজন্মের আন্দোলন যেভাবে রাজনীতির চিত্র পাল্টে দিচ্ছে, তার ঢেউ এবার পৌঁছেছে পূর্ব তিমুরে। রাজধানী দিলির রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ, মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ এখন রূপ নিয়েছে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে। সংঘর্ষে উত্তপ্ত দিলি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিলি। জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর পুলিশের দিকে ছোড়া হয় ইট-পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে দেয়, ফলে গোটা শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় দুই হাজার বিক্ষোভকারীর বেশিরভাগই তরুণ শিক্ষার্থী। তাদের দাবি স্পষ্ট— সংসদের ৬৫ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে। ‘চোরদের থামাও’ বিক্ষোভকারীদের হাতে ব্যানারে লেখা ছিল, ‘চোরদের থামাও।’ আন্দোলনের নেতা ৩৪ বছর বয়সী ডমিঙ্গোস দে আন্দ্রাদে বলেন, ‘আমরা চাই সংসদ সভাপতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত...

চাকসুতে ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ প্যানেলে নির্বাচন করবে ছাত্রী সংস্থা

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ প্যানেলে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে নির্বাচন করবেন তারা। মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে ১২ পদে মনোনয়ন সংগ্রহ করেন তারা। প্রীতিলতা হলে সংঘবদ্ধ ছাত্রী জোট প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।ভিপি পদ প্রার্থী মিজাবাহুল জান্নাত তারিন বলেন, আজ আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদ বণ্টনের সিদ্ধান্ত জানাবো। এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আফরিদা রিমা বলেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব ও ছোট নামাজ রু...

নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না

  নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আগেও এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি যে, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এ বিষয়ে আদালতকে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই আদালতে যাওয়ার সুযোগ তৈরির জন্য আইন সংশোধন করেছি। সংবিধানে এ বিধান থাকলেও সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় পরিবর্তন আগে করা হয়নি, পরে তা সংশোধন করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত আসে, তা নির্বাচন কমিশনের মান্য করা বাধ্যতামূলক। কিন্তু অন্য কোনো প্রক্রিয়ায়, বিশেষ করে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করার চেষ্টা করা হলে তা হবে এক বিপজ্জনক দৃষ্টান্ত।সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ২০২৪ সালের ৭ জানুয়ারি যে ডামি বা ভুয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে প্রায় ২৮টি নিব...

নিজের বিচারের দাবিতে’ কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি

  যশোরের মণিরামপুরে হাফিজুর রহমান নামের এক কলেজশিক্ষক নিজের বিচার দাবি করে ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সম্মিলনী ডিগ্রি কলেজের ফটকে ব্যানার ঝুলিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। খবর পেয়ে আধাঘণ্টা পর কলেজের অধ্যক্ষ ওই শিক্ষকের কর্মসূচি ভাঙিয়ে তাকে অফিস কক্ষে নিয়ে যান। হাফিজুর রহমান সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। হাফিজুর রহমানের অভিযোগ, তারই দুই সহকর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল কুদ্দুস টিটো ও ভূগোল বিভাগের আব্দুস সালাম কলেজের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে তাকে নিয়ে নানা আপত্তিকর কথা লিখেছেন। যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি কথাগুলোর ভার নিতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে সেখান থেকে ফিরে এসে নিজের বিচার দাবি করে তিনি কলেজের ফটকে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেন।তিনি আরও বলেন, কলেজে নিয়মিত কমিটি গঠনের উদ্দেশে শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার আলোচনা হয়েছে। নিয়মিত কমিটিতে তিনজন টিআর নির্বাচিত হবেন। আমি একজন প্রার্থ...

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা, অতঃপর...

  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। এরই জেরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই পরিবারের এক সদস্য বলেন, ‘গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। তখন আমরা জানতে পেরে তাকে আটক করি।’ তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’ কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘বিষয়টি...

সহকারী শিক্ষক পদে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন কত?

  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে পুনঃনিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  শুধু রাঙামাটি পার্বত্য জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। পদের নাম: সহকারী শিক্ষক শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/- টাকা (গ্রেড-১৩) বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর আবেদনের নিয়ম ও নির্দেশনা ১. আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম পূরণ করে ৫ নম্বর ক্রমিকে উল্লেখিত কাগজপত্রসহ অফিস চলাকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে। চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগেও আবেদনপত্র পাঠানো যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না।   ২. আবেদনকারী যে ...

দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আ.লীগাররা, যে চাঞ্চল্যকর তথ্য জানা গেল

  চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারতে থেকে একের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক এ সরকারপ্রধান। প্রায় সময়ই ‘বাংলাদেশে ঢুকে পড়বেন’ বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি। তবে তার সে তর্জন-গর্জন এখন পর্যন্ত ‘কাগুজে বাঘ’ হিসেবেই দেখছে সচেতন নেতাকর্মী ও বিশ্লেষকরা। তবে এর মধ্যেও আওয়ামী লীগ ও তাদের মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে আবারও চাউর হচ্ছে ‘ষড়যন্ত্রতত্ত্ব’। দুর্গাপূজার পরই দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউটাউন শাখা। দীর্ঘ সাড়ে ১৫ বছরে শেখ হাসিনার গুম-খুনকে পাশ কাটিয়ে আবারও তাকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় ব্যস্ত ভারত ও তার প্রক্সিগুলো। এ লক্ষ্যে সচল করা হচ্ছে আওয়ামীপন্থি বিভিন্ন এজেন্সিকে। তাদের তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন—ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? ভারতীয় মিডিয়ার একাংশ এবং কিছু বুদ্ধিজীবীর তৎপরতা এ জল্পনাকে আরো উসকে দিয়েছে। অভিযোগ উঠেছে, ভারতের গোয়...

ছাত্রলীগ মিছিল শুরু করতেই জনতার ধাওয়া, অতঃপর…

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধীতপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে। মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক লাইভ) ছড়িয়ে পড়ে। তা দেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা পুলিশকে জানান। পরে যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা মহাসড়কে ধীতপুর থেকে ছাত্রলীগের ৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, মহাসড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছেলেরা ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। মামলার স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আপনার মতামত লিখুনঃ ...

পুলিশের বিছানায় বসে আসামি যুবলীগ নেতার ভাত খাওয়ার ভিডিও ভাইরাল, অতঃপর…

  ঘটনাটি প্রকাশ্যে আসতেই দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে কোর্ট পুলিশের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত বিজ্ঞাপন পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন বিভিন্ন মামলায় অভিযুক্ত বরগুনার আমতলী উপজেলার যুবলীগ নেতা আরিফ উল হাসান। শুধু তাই নয়, বরগুনার সাবেক ডিবি ওসি ও বর্তমান আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক বশির আলমের সঙ্গে একান্তে কথাও বলছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ফাঁস হয়ে গেছে সম্প্রতি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে কোর্ট পুলিশের বিরুদ্ধে। এরই মধ্যে বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে সংযুক্ত করা হয় পুলিশ লাইনসে। একইসঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছেন বরগুনার পুলিশ সুপার। খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত ঘটনাটি গত ২ সেপ্টেম্বরের। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসে খাবার খাওয়ার ওই ভিডিওতে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলায় অভিযুক্ত গ্রেফতার যুবলীগ নেতা আ...

পদত্যাগ করলেন ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক

  বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা উল্লেখ করেননি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গত ১৯ আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। ’তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয় বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে। ’ হাসিব বলেন, ‘সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবেএ...

ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো

  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়েছেন। নিজের ভোটটাও নাকি নিজেকে দেননি রাকিবুল হাসান। তাহলে ভোটটা দিলেন কে? তাকে খুঁজছেন রাকিব। ১ মিনিটে পড়ুন রাকিব একমাত্র ভোটটি পেয়েছেন রোকেয়া হলে। অর্থাৎ নারী ভোট। ওই ছাত্রীকে প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাকিব। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেখানে আমি নিজেই নিজেকে ভোট দিইনি। অন্যদিকে যে বা যাহারা ভোট দিতে চেয়েছিলো তাদেরকেও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম। তবুও রোকেয়া হলের কে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিছে।তিনি লিখেছেন, যাইহোক, যিনি আমাকে ভোটটা দিছেন তিনি যদি আমার বন্ধু তালিকায় থাকেন, দয়া করে আমাকে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই! গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়। এবার ডাকসুতে ভিপি পদে লড়েছেন ৪৫ জন প্রার্থী। তারা সব মিলিয়ে ২৯ হাজার ২৫৯ ভোট পেয়েছেন। এই ৪৫ প্রার্থীর মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন। তারা হলেন—মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক।আরও তিনজন প্রার্থী মো. নাছিম উদ্দীন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ দুটি করে ভ...

বিধবার ঘরের দরজা আটকে যুবদল নেতার মাদক সেবন, অত:পর...

  যশোরের মনিরামপুরে বিধবা হিন্দু নারীর ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে মাদক সেবনের অভিযোগে উঠেছে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমানের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের পাঁচাকড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় ওই নারীর ছেলেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার সুযোগে তিনি বিধবার ঘরে গিয়েছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানির পর গুরুতর অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপি ওই নেতার পদ স্থগিত করেছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে খলিলুর রহমান দাবি করেছেন, তিনি দলীয় গ্রুপিংয়ের শিকার হয়েছেন।বিধবা নারী জানিয়েছেন, দুই ছেলে মেয়ে রেখে দুই বছর আগে তার স্বামী মারা গেছেন। ছেলেটি প্রতিবন্ধী হওয়ায় তিনি উপজেলা সমাজসেবা দপ্তরে ছেলের জন্য ভাতার আবেদন করেছেন। এরপর তিনি খলিলুর রহমানের সাথে একাধিকবার ছেলের ভাতার বইয়ের বিষয়ে কথা বলেছেন। খলিলুর রহমান বাড়িতে বই পৌঁছে দেয়ার কথা বলে ওই নারীকে আশ্বস্ত করেছিলেন। আপনার মতামত লিখুনঃ Countdown Timer ...

শিক্ষকদের খাতা দেখার সময় বেড়েছে, এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা যাচ্ছে

  চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এখনও নির্ধারণ করা হয়নি। খাতা (উত্তরপত্র) দেখা শেষ হলে তারিখ নির্ধারণ করা হবে। এবার শিক্ষকদের উত্তরপত্র দেখার সময়ও বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে শনিবার (১৩ সেপ্টেম্বর) বলেন, উত্তরপত্র দেখার কাজ চলছে। সব কার্যক্রম শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবার শিক্ষকদের খাতা দেখার সময় বাড়ানো হয়েছে। আগে ১৫ দিন সময় পেলেও এখন অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত পাচ্ছেন শিক্ষকরা। আশা করছি, অক্টোবরের মাঝামাঝি পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফলাফল দেওয়া সম্ভব হবে।’২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সম...