Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

পুলিশের ব্যারাকে বসে আসামি যুবলীগ নেতার খাওয়া নিয়ে যা জানা গেল

 





সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া এক ভিডিও নিয়ে বেশ তোলপাড় চলছে বরগুনায়। ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছিলেন বিভিন্ন মামলায় অভিযুক্ত বরগুনার আমতলী উপজেলার যুবলীগ নেতা আরিফ উল হাসান। শুধু তাই নয়, বরগুনার সাবেক ডিবি ওসি ও বর্তমান আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক বশির আলমের সঙ্গে একান্তে কথাও বলতে দেখা গেছে তাকে। 


ঘটনাটি প্রকাশ্যে আসতেই দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে কোর্ট পুলিশের বিরুদ্ধে। এরই মধ্যে বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে সংযুক্ত করা হয় পুলিশ লাইনসে। একইসঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছেন বরগুনার পুলিশ সুপার।


খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত ঘটনাটি গত ২ সেপ্টেম্বরের। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসে খাবার খাওয়ার ওই ভিডিওতে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলায় অভিযুক্ত গ্রেফতার যুবলীগ নেতা আরিফ উল হাসানকে। এসময় তার পাশে স্বজনদের সঙ্গে বসে থাকতে দেখা যায় কোর্ট পুলিশ পরিদর্শক ও বরগুনার সাবেক গোয়েন্দা পুলিশের ওসি বশির আলমকেও।


২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতা আরিফ তার স্বজনদের উপস্থিতিতে পুলিশ ব্যারাকের মধ্যে পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন।


ভিডিওর ৯ সেকেন্ডে দেখা যায়, একই বিছানায় কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমের সঙ্গে একান্ত আলাপ করছেন আরিফ। এরপরে তাকে আবারও খাবার খেতে দেখা যায়। এ ঘটনায় দায়িত্ব পালনে অনিয়ম ও আসামিকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলমের বিরুদ্ধে ।


স্থানীয় কয়েকজনের অভিযোগ, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ও আলোচনায় ছিলেন বশির আলম। তখন গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে আন্দোলনকারীদের ব্যাপক হয়রানি করেছিলেন তিনি। সরকার পরিবর্তনের ফলে কর্মস্থল পরিবর্তন হলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ সুযোগে আইনের বিধিনিষেধের তোয়াক্কা না করে এখনো প্রকাশ্য সহযোগিতা করছেন বিভিন্ন মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। কোর্ট পরিদর্শক বশির আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


এদিকে অভিযুক্ত আসামিকে পুলিশ ব্যারাকে বসিয়ে খাবার খাওয়ানোর সুযোগ বা বিধান নেই জানিয়ে বরগুনা জেলা সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন গণমাধ্যমকে বলেন, ‌‌যুবলীগ নেতা আরিফের বিরুদ্ধে সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ঢাকা ও বরগুনায় মামলা রয়েছে। আমতলীতে স্ত্রীর করা যৌতুক মামলারও আসামি তিনি। এ মামলায় গত ২ সেপ্টেম্বর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল তাকে।


তিনি বলেন, পুলিশের বিছানায় বসে আসামির খাবার খাওয়ার বিষয়টি শুনেছি। এটির আসলে আইনগত সুযোগ নেই। আর এটা ঠিকও না। এতে খাবারের মাধ্যমে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকতে পারে।


তবে, ভাইরাল ভিডিওটি কোর্ট ব্যারাকের নয় বলেও দাবি অভিযুক্ত কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমের। এ বিষয়ে আর কোনও বক্তব্য দিতে রাজি হননি তিনি।  


বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তাদের নির্দেশনায় এ দিন দায়িত্বে থাকা সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করে বরগুনায় সংযুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুনঃ

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...