Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

এশিয়ার আরেক দেশে জেন-জি বিক্ষোভ শুরু

 



এশিয়ার বিভিন্ন দেশে তরুণ প্রজন্মের আন্দোলন যেভাবে রাজনীতির চিত্র পাল্টে দিচ্ছে, তার ঢেউ এবার পৌঁছেছে পূর্ব তিমুরে। রাজধানী দিলির রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ, মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ এখন রূপ নিয়েছে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে।


সংঘর্ষে উত্তপ্ত দিলি


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিলি। জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর পুলিশের দিকে ছোড়া হয় ইট-পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে দেয়, ফলে গোটা শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।


প্রায় দুই হাজার বিক্ষোভকারীর বেশিরভাগই তরুণ শিক্ষার্থী। তাদের দাবি স্পষ্ট— সংসদের ৬৫ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে।


‘চোরদের থামাও’


বিক্ষোভকারীদের হাতে ব্যানারে লেখা ছিল, ‘চোরদের থামাও।’ আন্দোলনের নেতা ৩৪ বছর বয়সী ডমিঙ্গোস দে আন্দ্রাদে বলেন, ‘আমরা চাই সংসদ সভাপতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত বাতিল করুন। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।’


রাজনৈতিক দলগুলোর অবস্থান


সোমবারও একই দাবিতে রাজধানীজুড়ে বিক্ষোভ হয়। এর পর কয়েকটি রাজনৈতিক দল সংসদে গাড়ি কেনার পরিকল্পনা বাতিলের প্রস্তাব তোলার ঘোষণা দিয়েছে। তবে সমালোচনার বিষয় হলো— বাজেট অনুমোদনের সময় এই গাড়ি কেনার অর্থ বরাদ্দে তারাই সমর্থন দিয়েছিল।


রাষ্ট্রপতির বার্তা


দেশটির প্রেসিডেন্ট হোসে রামোস-হোরতা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সরকার বা সংসদ ভুল করলে তার বিরুদ্ধে প্রতিবাদ নাগরিকদের অধিকার। কিন্তু সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না।’


দারিদ্র্যের দেশে বিলাসিতা


২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর এখনো দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ। তেলনির্ভর অর্থনীতির দেশটিতে বেকারত্ব, অপুষ্টি ও বৈষম্য প্রকট সমস্যা হিসেবে রয়ে গেছে। এমন বাস্তবতায় এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা সাধারণ মানুষের কাছে অযৌক্তিক বিলাসিতা হিসেবেই দেখা দিয়েছে।


বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন শুধু গাড়ি কেনার বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক নেতাদের বিলাসী জীবনযাপন ও তরুণদের দীর্ঘদিনের হতাশারই বহিঃপ্রকাশ। অনেকের মতে, পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতিচ্ছবি এবার দেখা যাচ্ছে পূর্ব তিমুরের রাস্তায়।


সূত্র : আরব নিউজ


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...