Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

চাকসুতে শিবিরের বিরুদ্ধে ‘মহাজোট’-এর গুঞ্জন, কী বলছে সংগঠনগুলো

 



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে বৃহত্তর জোট হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ডাকসু ও জাকসুতে বড় ব্যবধানে পরাজয়ের পর শিবিরের ‘মিনি ক্যান্টনমেন্ট’ খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির বধে এমন সিদ্ধান্তে উপনীত হতে পারে অপরাপর সংগঠনগুলো। মিশ্র বক্তব্য শোনা গেলেও আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে এক্ষেত্রে ‘লোভনীয় পদে’ প্রার্থিতা ছেড়ে দেওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ইতোমধ্যে চাকসু নির্বাচনে দুটি প্যানেল ঘোষণা করেছে ছাত্র সংগঠনগুলো। এর মধ্যে ছাত্রফ্রন্ট-ছাত্র ইউনিয়নের ‘দ্রোহ পর্ষদ’ ও গণ অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’। শিবিরসহ অন্যান্য সংগঠনগুলো এখনও প্যানেল ঘোষণা করেনি। শেষ মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ছাত্রদল।


সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সুপার ফাইভের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কম। কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে বলে দাবি করছেন দলটির কোনো কোনো নেতা। যদিও শীর্ষ নেতারা বলছেন, এমন কোনো বাধাধরা সিদ্ধান্ত তাদের জানানো হয়নি। এর বাইরেও বড় ছাত্র সংগঠন হিসেবে প্রার্থীর ঘাটতি নেই দলটিতে। সেক্ষেত্রে জোট গঠন করতে হলে অন্য দলগুলোর কাছে কিছু পদ ছাড়তে হবে। এতে নেতাকর্মীদের মধ্যে বড় ধরনের অসন্তোষ তৈরি হতে পারে।


তবে এ বিষয়ে কথা বলতে শাখা ছাত্রদলের একাধিক নেতার মুঠোফোনে কল দেওয়া হলে তারা কেন্দ্রীয় সংসদের সঙ্গে বৈঠকে রয়েছেন বলে জানান। ফলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জোট গঠন প্রসঙ্গে ছাত্রদলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এদিকে বিভিন্ন কারণে চাকসু নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। ডাকসু ও জাকসুতে ভরাডুবির পর মনোবল হারার কারণে তারা প্যানেল দিচ্ছে না বলে মনে করছেন অন্যরা। তবে স্বতন্ত্রভাবে কিছু নেতাকর্মী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। জানতে চাইলে বাগছাসের বিশ্ববিদ্যালয় শাখার সহ-মুখপাত্র নওশীন তাবাসসুম যূথী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের সংগঠনের সিনিয়র নেতারা নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক। এজন্য সংগঠনের পক্ষ থেকে কোনো প্যানেল দেওয়া হচ্ছে না। এটা সেন্ট্রাল ও চবি বাগছাসের সম্মিলিত সিদ্ধান্ত। তবে অনেকেই স্বতন্ত্রভাবে মনোনয়ন ফরম নিয়েছেন। চাইলে তারা অন্য কোনো প্যানেলে যেতে পারে।


জোটের বিষয়ে সবচেয়ে আগ্রহী দেখা গেছে ছাত্র অধিকার পরিষদকে। তবে শুধু শিবিরবিরোধী জোট নয়, শিবির চাইলে তাদের সঙ্গেও জোট করতে পারে সংগঠনটি। ছাত্র অধিকার পরিষদের চবি শাখার সদস্য সচিব রোমান রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের আলাদা প্যানেল হচ্ছে। নাম ‘চাকসু ফর র‌্যাপিড চেঞ্জ’। আমরা কালকে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সংবাদ সম্মেলন করে প্রার্থী ও প্যানেল পরিচিতি করব।


তিনি বলেন, ক্যাম্পাসের বৃহত্তর স্বার্থে যদি কোনো জোট হয়, তাহলে আমরা যেতে প্রস্তুত আছি। এই আলোচনা সবার সঙ্গেই হচ্ছে। আমরা ছাত্রদল, শিবিরসহ সবার সঙ্গে বসেছি। সার্বিক দিক চিন্তা করে, কয়েকটি সংগঠন মিলে যদি একটা স্ট্রং প্যানেল দিতে পারে, তাহলে জয়ী হওয়ার চান্স থাকবে অনেক। এক্ষেত্রে পদে যদি সমঝোতা হয়, তাহলে আমরা জোটে যেতে পারি।


অপরদিকে বহিষ্কৃত বাগছাস নেতা আর এম রাশিদুল হক দিনারের নেতৃত্বে স্বতন্ত্র আরেকটি প্যানেল ঘোষণা হতে পারে আগামীকাল। কোনো জোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে এই আর এম রাশিদুল হক দিনার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ফ্লেক্সিবল থাকব, তবে আসলে জোট হবে না। যদিও সব সংগঠনের সাথেই আমাদের মোটামুটি আলাপ হয়েছে। কিন্তু জোট হওয়ার কোনো চান্স নাই।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে সর্বমোট ১ হাজার ৬৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন ও হল সংসদের জন্য নিয়েছেন ৫৮৯ জন।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...