Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

খামেনির বিপদ কাটেনি, সামাল দিতে হবে নিজ জাতির ক্ষোভ

 



ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হলেও আয়াতুল্লাহ আলি খামেনির বিপদ কাটেনি। এবার নিজ জাতির ক্ষোভ সামাল দিতে হবে তাকে। যদি তা সম্ভব না হয় তবে ইসরায়েলের আরও একটি লক্ষ্য অর্জিত হতে চলেছে।


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও আয়াতুল্লাহ আলি খামেনি পতনের ব্যাপক চাপে রয়েছেন। দেশের অভ্যন্তরে ছাড়াও প্রবাসী ইরানিদের বড় একটি অংশ খামেনিবিরোধী বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ইরানি বিশ্বাস করেন, পাঁচ দশক ধরে ধর্মীয় শাসনের অধীনে থাকা তাদের মাতৃভূমিতে এখন শাসন পরিবর্তনের সময় এসেছে।


লস অ্যাঞ্জেলেসের একটি ইরানিপাড়ায় মুদি দোকানের মালিক মোহাম্মদ গাফারি এএফপি নিউজ এজেন্সিকে বলেন, তিনি তার আত্মীয়দের জন্য উদ্বিগ্ন হলেও তার জন্মভূমিতে বড় গণজোয়ার আশা করেন। তিনি চান এর মাধ্যমে শাসন পরিবর্তন হোক।গাফারি বলেন, ইরানের বর্তমান শাসক পারস্য জনগণের জন্য খাদ্য সরবরাহ করতে সক্ষম নয়। যদি (সেখানকার) মানুষ শাসন পরিবর্তন নিয়ে খুশি হয়, আমিও হবো।


এ প্রবাসী ১৯৭৯ সালের বিপ্লবের আগে বিদেশে পড়াশোনার জন্য দেশ ছাড়েন। এরপর ইরানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ফলে আর কখনো দেশে ফিরে যাননি।


ইরানের ধর্মীয় নেতৃত্বকে উৎখাতের যে কোনো আলোচনা লস অ্যাঞ্জেলেস এলাকায় দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয়। এএফপির মতে, প্রায় ২ লাখ ইরানি-আমেরিকান বাস করেন এখানে। খামেনির পতনের ডাক এলেই এখানকার রাস্তা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়।


গাফারির একজন গ্রাহক ফেরেশতে সম্মতি জানান এবং বলেন, ‘হ্যাঁ, সবাই খুশি হবে।’ ইরানিদের এ পাড়া এখন ‘তেহরানজেলেস’ নামে পরিচিত। তেহরান ও লস অ্যাঞ্জেলেসের মিশ্রণে এ নাম দিয়েছেন প্রবাসীরা।ফেরেশতে একজন ইহুদি বংশোদ্ভূত ইরানি। তিনি ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ইরান থেকে পালিয়ে এসেছিলেন। তিনি বলেন, এখন ইরানি জনগণের গর্জে ওঠার সময়। কারণ, এ মুহূর্তে শাসন ব্যবস্থা খুবই দুর্বল। জাস্ট একটা ধাক্কা প্রয়োজন।


অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিই চাইছে যে, ইসলামিক রিপাবলিক দুর্বল হোক ও অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক। কারণ হচ্ছে—ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা ও নিরাপত্তার অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়।


ইরানের বিভক্ত বিরোধী দলগুলো মনে করে, আয়াতুল্লাহ আলি খামেনির শাসন শেষ করতে তাদের মুহূর্তটি হয়তো খুব কাছেই। কিন্তু যুদ্ধের সময় বিক্ষোভ করতে তারা রাজি ছিলেন না। এখন যুদ্ধবিরতি হওয়ায় বিরোধী দলগুলোর জোট গঠনের সম্ভাবনা প্রবল। তাদের জোটবদ্ধ আন্দোলন জন-অভ্যুত্থানে রূপ নিতে পারে বলে পশ্চিমা অনেকেই ধারণা করতে শুরু করেছেন।এ ধরনের বিদ্রোহ অদূর নাকি আসন্ন—তা বিতর্কের বিষয়। প্রয়াত শাহের পুত্র রেজা পাহলভি যুদ্ধের শুরুতে মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি একটি রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে চান। চার দশকের মধ্যে ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাতের এটিই সেরা সুযোগ বলে ঘোষণা করেছেন এবং বলেছেন, এটি আমাদের মুহূর্ত।


রেজা পাহলাভিতে সমর্থন রয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের। কারণ তিনি বলেছেন, ইসলামিক রিপাবলিককে উৎখাত করাই সমাধান, যা অনেকটাই অমেরিকা ও ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। তিনি রাজপথের আন্দোলন ও ধর্মঘট সমর্থন করেন, যা অভ্যন্তরীণ অস্থিরতা বাড়াতে পারে ও অভ্যুত্থানে সহায়ক হতে পারে।


ইসরায়েলের জন্য শাসনব্যবস্থার পরিবর্তন আনা অবশ্যই একটি লক্ষ্য। সংঘাতের শুরুতেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই উদ্দেশ্যের কথা স্পষ্ট করে বলেছেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...