Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

টুকু ভাইয়ের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন’ স্লোগান, বিএনপির ১৩ নেতাকে শোকজ




দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির ১৩ নেতাকে শোকজ করা হয়েছে। একই কারণে দলের সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরো ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


গত ২১ জুন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত আলাদা আলাদা পত্রে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি গত তিন দিন পর আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হয়।


শোকজপ্রাপ্ত নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূইয়া, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, একই কমিটির সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুম বাদশা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল হাশেম মেম্বাদলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির ১৩ নেতাকে শোকজ করা হয়েছে। একই কারণে দলের সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরো ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


গত ২১ জুন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত আলাদা আলাদা পত্রে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি গত তিন দিন পর আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হয়।


শোকজপ্রাপ্ত নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূইয়া, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, একই কমিটির সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুম বাদশা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল হাশেম মেম্বার।

চিঠিতে বলা হয়েছে, গত ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রহঃ) এর মাজার জিয়ারতের সময় উল্লেখিত নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগানে বলা হয় টুকু ভাইয়ের সালাম নিন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু) দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি।এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে আপনাদের লিখিত জবাব প্রদান করার জন্য নির্দেশপূর্বক অনুরোধ করা হলো।

এ বিষয়ে শোকজ প্রাপ্ত জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান লেলিন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, মাজার জিয়ারতের সময় সেখানে জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কারা ম্লোগানটি দিয়েছিল তা আমি জানি না। অভিযোগ উঠার পর আমরা সংবাদ সন্মেলন করে প্রতিবাদ করেছিলাম।


তারপরও জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ করায় ইতোমধ্যে সবাই জবাবও দিয়েছি।

গত ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রহ.) এর মাজারে গিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একসাথে মাজার জিয়ারত ও জুম্মা নামাজ পড়েন। এরপর জামায়াত নেতাকর্মীরা চলে গেলে বিএনপির নেতাকর্মীরা মাজারের মসজিদে মিলাদ মাহফিল করেন। এরপর পাশের একটি স্কুল চত্বরে মতবিনিময়সভা শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে অভিযোগ উঠে বিএনপি নেতাকর্মীরা টুকু ভাইয়ের মার্কা (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু) দাঁড়িপাল্লা মার্কা স্লোগান দিয়েছেন।যে কারণে ২১ জুন রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টির প্রতিবাদ করা হয়। এরপর ২২ জুন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সন্মেলন করে বিষয়টির প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...