Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

কাশ্মীর হামলায় পর্যটকদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন কাশ্মীরী মুসলমানরাও!

 



জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটন নগরী পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া হামলার ঘটনা সময়ে সময়ে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। ভারত যেমন কোন প্রকার প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে, তেমনি ভারতের অভ্যন্তরীণ দায়িত্বশীল ব্যক্তিদের অনেকেই বলছে এটি মোদি সরকারের সাজানো নাটক। এসব আলোচনার মাঝেই এবার সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে কাশ্মীরী মুসলমানরা হিন্দু ধর্মালম্বী পর্যটকদের বাঁচাতে এগিয়ে এসেছে। এবং বেশ কিছু ভারতীয় কাশ্মীরী হিন্দু ধর্মাবলম্বী সামাজিক মাধ্যমে পোষ্ট করে জানিয়েছেন পর্যটকদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে কাশ্মীরী মুসলমানরাও।


শিভাঙ্গী চৌধুরী নামের এক ভারতীয় সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘পাহেলগাঁওতে যেদিন জঙ্গি হামলা হয়, সেদিন কাশ্মীরিরা নিজের জীবনকে উপেক্ষা করে পর্যটক ্ তাদের সন্তানকে বাঁচিয়েছেন। পর্যটকদের বাঁচাতে দুজন প্রাণ দিয়েছেন, এইসব খবর মিডিয়া চ্যানেলে দেখতে পাবেন না। কারণ, ভারতীয় মিডিয়া চ্যানেল জঙ্গিদের মতনই চায় ভারতবর্ষের লোকদের ধর্মের নামে বিভাজন করতে।’ 


ভারতীয় এই নারীর পোষ্টটির পাশাপাশি আরও বেশ কিছু ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা যায়, স্থানীয় কাশ্মীরী মুসলমানরা জীবন বাজি রেখে পর্যটকদের রক্ষায় এগিয়ে এসেছেন। আর শিভাঙ্গী চৌধুরী নামের সেই নারীর দেওয়া তথ্যমতে দুজন কাশ্মীরী মুসলমানও পর্যটকদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন, যা ভারতীয় কোন গণমাধ্যমেই উঠে আসেনি।

ভারতীয় গোদি মিডিয়াগুলোর কাজই তো এমন। ভারতে কোন হামলার ঘটনা ঘটলেই তার দায় চাপায় মুসলমানদের ওপর। ভারতীয় মিডিয়া কাশ্মীর হামলার বিষয়টি এমনভাবে উপস্থাপন করছে যে মনে হচ্ছে কাশ্মীরের হামলায় শুধুু হিন্দুদের প্রাণহানী হয়েছে আর যারা মেরেছে তারা মুসলিম। এখন প্রশ্ন হলো যদি তাই হয় তাহলে ভারতীয় এই নারীর তথ্যনুসারে তো হিন্দুদের বাঁঁচাতে উল্টো প্রাণ হারিয়েছে মুসলমানরা।প্রেমা যাদব নামের আরেক ভারতীয় সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোষ্ট করে ক্যাপশনে হিন্দিতে লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘এই সেই কাশ্মীরী যে কয়েক ডজন মানুষকে পিঠে বহন করে বাঁচিয়েছিলো।’ আর তার পোষ্ট করা ভিডিওটিতেও দেখা যায় সেই মুসলিম যুবক একজন পর্যটককে রক্তাক্ত অবস্থায় পিঠে করে নিয়ে যাচ্ছেন।সম্প্রতি এই যুবকের পরিচয় মেলে ভারতীয় গণমাধ্যম পিটিআই এ দেওয়া সাক্ষাৎকারে। জানা যায় এই যুবক স্থানীয় পহেলগামের বাসিন্দা শাল ফেরিওয়ালা। তার নাম সাজাদ আহমেদ, তিনি একজন মুসলমান। এই সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি মানবতা এবং সমগ্র কাশ্মীরের হত্যা। তারা (সন্ত্রাসীরা) আমাদের, কাশ্মীরিদের হত্যা করলে ভালো হত। এটি একটি কাপুরুষোচিত কাজ ছিল। এই প্রথম আমি এমন ঘটনা দেখলাম। পুরো কাশ্মীর হতবাক।”


এসব ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট যে পর্যটকদের বাাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন কাশ্মীরের স্থানীয় মুসলমানরাও। ভারতীয় মিডিয়া এসব তুলে না ধরলেও কিছু সচেতন ভারতীয় সত্য তুলে ধরছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। এছাড়া ২৮ বছর বয়সী মুসলিম এক ঘোড়া চালক, সৈয়দ আদিল হোসেন শাহ নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিলো এর আগেই।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...