Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ভারতের উপর এবার উল্টো বাংলাদেশের নিষেধাজ্ঞা!

 



ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিলের প্রতিক্রিয়ায় বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত থেকে বেশ কয়েকটি পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে মোদি সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে, কারণ এতে কোটি কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।


নিষিদ্ধ ঘোষিত পণ্যগুলোর তালিকায় রয়েছে — সুতা, আলু, গুড়, দুধ ও দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টেলিভিশন, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ এবং মার্বেল স্লাব।


বাংলাদেশের বস্ত্রশিল্পে এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে। বর্তমানে প্রয়োজনীয় সুতার প্রায় ৯০ শতাংশই আসে ভারত থেকে। তবে এখন থেকে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি পুরোপুরি বন্ধ থাকবে।


এই নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের স্থানীয় বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, যারা দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে আসছিলেন। যদিও চীন ও তুরস্ক থেকেও সুতা আমদানি করা হয়, তবে এতদিন ভারতীয় সুতারই আধিপত্য ছিল বাজারে।


এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও অনস্বীকার্য। ভারতের একতরফা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ছিল মারাত্মক ক্ষতির কারণ। তারও আগে, ড. ইউনুসের “সেভেন সিস্টারস” মন্তব্য এবং বাংলাদেশের চীনের প্রতি ঘনিষ্ঠ নীতি গ্রহণ — সব মিলিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।


বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ এই নিষেধাজ্ঞার মাধ্যমে শুধু প্রতিশোধ নয়, বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, দেশটি এখন আর ভারতের উপর একতরফাভাবে নির্ভর করতে চায় না। বরং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা নয়।


ভারত প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত, যা বহু কোটি ডলারের বাজার তৈরি করেছিল। এবার সেই বাজারে বড় ধাক্কা খেয়েছে ভারতের বস্ত্র খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গ।


বাংলাদেশ সরকারের ভাষ্য, এই সিদ্ধান্ত কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং দেশীয় শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দেয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। তবে ভারতের বস্ত্র ব্যবসায়ীরা ইতোমধ্যেই প্রকাশ্যে মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এরইমধ্যে ৫ আগস্ট, রাজনৈতিক অজুহাতে ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয়। এর ফলে কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের হোটেল, হাসপাতাল ও শপিং মলগুলো কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে। চিকিৎসা ও কেনাকাটার জন্য বাংলাদেশিদের উপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠান বর্তমানে ক্ষতির মুখে।


বাংলাদেশ এখন ভারতনির্ভর বাণিজ্যচক্রের বাইরে গিয়ে আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (RCEP)-তে যোগদানে আগ্রহী। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ ১৫টি প্রভাবশালী দেশ রয়েছে, যারা বৈশ্বিক অর্থনীতির প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করে।


বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। চীনের পক্ষ থেকেও রয়েছে নীরব সমর্থন। ড. ইউনুসের নেতৃত্বে নেওয়া কূটনৈতিক পদক্ষেপগুলো প্রমাণ করছে — আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসী, দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড়।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...