Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ইরানের সঙ্গে আলোচনার মাঝেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা?

 


একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি—যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী কৌশল নিয়ে উঠছে নানা প্রশ্ন। সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।


পারমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনাকে উভয় পক্ষই ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ বলে আখ্যায়িত করলেও, এ সময়েই পশ্চিম এশিয়ায় যুদ্ধবিমান ও সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।


আলোচনার পটভূমি


শনিবার (১২ এপ্রিল) মাসকাটে অনুষ্ঠিত এ বৈঠক ছিল ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম পরোক্ষ আলোচনা। দীর্ঘদিন পর পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে এমন আলোচনায় বসা দুই দেশের জন্যই তাৎপর্যপূর্ণ। আলোচনার দ্বিতীয় দফা রোমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে—এ তথ্য নিশ্চিত করেছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।হঠাৎ কেন সামরিক শক্তি বৃদ্ধি?


আলোচনার ঠিক মাঝেই যুক্তরাষ্ট্রের এমন সামরিক প্রস্তুতি কী বার্তা দিচ্ছে? এ নিয়ে উদ্বেগ ও কৌতূহল উভয়ই বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সে কারণে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেখানে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।


যদিও পেন্টাগন নির্দিষ্ট করে বলেনি কত সংখ্যক যুদ্ধবিমান কিংবা কোন কোন ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হচ্ছে, তবুও মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠানো হচ্ছে পশ্চিম এশিয়ায়।


বিশ্লেষকদের ধারণা, ইরাক, কাতার, জর্ডান এবং কুয়েতে এই বোমারু বিমান মোতায়েন করতে পারে ওয়াশিংটন।বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র তাদের পুরোনো কৌশলই অনুসরণ করছে—একদিকে আলোচনার টেবিলে বসে শান্তির বার্তা, অন্যদিকে সামরিক হুমকি দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা। অতীতে লিবিয়া, ইরাক ও আফগানিস্তানে এই কৌশল প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।

তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ, ইরান এবার আলোচনায় রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে বসেছে। বিশ্লেষকরা বলছেন, এই দুটি পরাশক্তির অংশগ্রহণ ইরানকে আগের চেয়ে অনেক বেশি কূটনৈতিক শক্তি দিয়েছে।


রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা


ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ড. আরাঘচি চলতি সপ্তাহের শেষ দিকে মস্কো সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাসকাট আলোচনার অগ্রগতি নিয়ে রাশিয়ার সঙ্গে মতবিনিময় করতেই এই সফর।


রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং পরমাণু আলোচনার অন্যতম প্রধান অংশীদার। ফলে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তে রাশিয়ার মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


অভ্যন্তরীণ সমালোচনা ও গাদ্দাফির ছায়া



ইরানের অভ্যন্তরেও এ আলোচনা নিয়ে চলছে বিতর্ক। অনেক কট্টরপন্থি এই আলোচনায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের ‘ফাঁদে’ পা দিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করছেন, লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির মতো পরিণতি হতে পারে খামেনিরও।


উল্লেখ্য, গাদ্দাফি গণবিধ্বংসী অস্ত্র ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় গিয়েছিলেন। কিন্তু পরে বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন। এই ঘটনার উদাহরণ টেনে কট্টরপন্থিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম সমঝোতার বিরোধিতা করছেন।


ট্রাম্পের হুমকি


অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৩ এপ্রিল) সাংবাদিকদের জানান, তিনি ইরান ইস্যুতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চান। আলোচনায় ব্যর্থ হলে সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন তিনি।


প্রসঙ্গত, পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার মাধ্যমে ইরানকে ‘প্রশমিত’ করতে চাচ্ছে, অন্যদিকে সামরিক শক্তি বাড়িয়ে চাপ বজায় রাখার কৌশল নিচ্ছে।


আর ইরান, অতীত অভিজ্ঞতা ও মিত্র শক্তির সমর্থনকে সামনে রেখে এই চাপের কূটনৈতিক জবাব দিতে প্রস্তুত বলেই মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে এই সামরিক উত্তেজনা আসলে কতটা স্থিতিশীলতা বয়ে আনবে, তা সময়ই বলে দেবে।


সূত্র : রয়টার্স, আনাদোলু

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...