লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম সম্প্রতি তুরস্কের রকেট প্রস্তুতকারকের সঙ্গে বৈঠক করলেন।
এনিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, তুরস্কের রাষ্ট্রয়াত্ত সংবাদ সংস্থা Anadolu Agency’s এর ব্যবস্থাপক সেরদার কারাগোজ এবং তুর্কি রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ও অস্ত্র তৈরি কারক প্রতিষ্ঠান Roketsan এর প্রধান নির্বাহী মুরাত ইকিঞ্চির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ।
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম।
আপনার মতামত লিখুনঃ
00:01

Comments
Post a Comment