Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ভিন্ন ধর্মাবলম্বী কেউ প্রার্থী হতে চাইলে ‘মোস্ট ওয়েলকাম

 



ভিন্ন ধর্মাবলম্বী কেউ প্রার্থী হতে চাইলে ‘মোস্ট ওয়েলকাম’

অতীতে যারা জুলুম করেছেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা এমন রাজনীতি করতে চাই না, সামনে এসে আমাকে সম্মান করবে এবং পেছনে গেলে গালি দেবে। বরং আমরা নানা ফুলের বাগান গড়তে চাই। আমরা আমাদের ফুলের বাগানে আর হুতোম প্যাঁচা বসুক তা আর চাই না।


তিনি আশ্বাস নয়, আহ্বান জানিয়ে বলেন, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচন করেন। জামায়াতের প্রার্থী হিসেবে আপনারা জনগণের কাছে যাবেন, তবে গলা ছেড়ে মুক্ত মনে নিজেরা নিজেদের কথা জনগণের কাছে বলবেন। আপনারা আসলে মোস্ট ওয়েলকাম, না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা দিন। সেটা কোনো ব্যক্তি বা দলের জন্য না আপনার নিজের ও দেশের জন্য।


বুধবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের সোশ্যাল গার্ডেন হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।


ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতি ও সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা তেমন রাজনীতি করতে চাই সামনে আসলে আমাদের পরম দোষগুলো দেখিয়ে দেবে। এ রাজনীতি আমরা সমাজে চালু করতে পারলে সমাজের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে সমাজটা বদলে যাবে। আমরা কয়েকটা মন্দির পাহারা দিতে পারবো, এটা কতদিন পারব? আমরা এই সংস্কৃতির অবসান চাই। যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারায় দিতে হবে?


জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি। ভোট আপনাদের বিবেকের প্রতিধ্বনি। কাকে দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে। কিন্তু আমরা সুষ্ঠু সমাজের জন্য একটি হেলদি সোসাইটির জন্য আমরা সকলে মিলে মিশে কাজ করতে চাই। স্রষ্টা ছাড়া কারো করুণার পাত্র হতে চাই না। আমি যদি না চাই তাহলে আর কেউ চাক সেটা কেনো চাইবো।জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সারাদেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অমুসলিম ভাই-বোনদের সম্পদ রক্ষায় মাঠে ছিল। আমরা কোনো অমুসলিমের অধিকার হরণের পক্ষে নই। এটাই ইসলামের নীতি এবং সেটিই জামায়াত অনুসরণ করে। আমরা সংখ্যালঘু মানি না। সবাই এ দেশের নাগরিক। সবাই সমান সুযোগ পাবে। জামায়াত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে।


সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টা করি এবং ৫ আগস্টের পর দেশবাসী ও বিশ্ববাসী তার প্রমাণ দেখেছে। আমরা ঢাকেশ্বরী মন্দিরসহ অনেকগুলো মন্দির ভিজিট করেছি। মূলত আমরা সারাদেশে মন্দির পাহারা দিয়েছি। এটি আমাদের মানবিক দায়িত্ব। যদিও একটি চক্রান্তকারী পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল। তবে আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করে যাবো ইনশাআল্লাহ।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়, বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অনুপম বড়ুয়া, সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও পুলিশের সাবেক ডিআইজি নির্বাক চন্দ্র মাঝি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতা লিটন কুমার বড়ুয়া, ব্যাপ্টিস্ট চার্চের বাস্তুর তপন রায়, বৌদ্ধ সম্প্রদায়ের স্বরুপানন্দ ভিক্ষু, শুভাশিস, পল্টন দাস প্রমুখ বক্তব্য দেন।


এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৫ আগস্টের পটপরিবর্তনের পর জামায়াতের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...