Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ডিবির জালে ধরা পড়ল বগুড়ার পলাতক আওয়ামী লীগ নেতা পিতা-পুত্র

 


রাজধানীর আদাবর থানা এলাকায় আত্মগোপনে থাকা বগুড়ার কাহালু উপজেলার আলোচিত দুই আওয়ামী লীগ নেতা পিতা মোঃ হেলাল উদ্দিন কবিরাজ (৬০) ও পুত্র মোঃ সুরুজ উদ্দিন কবিরাজকে (৪০) বিশেষ অভিযানে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।


গ্রেফতারকৃত হেলাল উদ্দিন কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কাহালু পৌরসভার দুইবারের সাবেক মেয়র। তার পুত্র সুরুজ উদ্দিন কবিরাজ একই উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই মাস থেকে সারা দেশের মতো বগুড়াতেও যখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে, তখন আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে দমন-পীড়নের অভিযোগ ওঠে এই পিতা-পুত্র জুটির বিরুদ্ধে।বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনকে তারা ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে, বিভিন্ন স্থানে ছাত্রদের ওপর হামলা চালানোর নির্দেশ দেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ও তদন্তকারী সংস্থার তথ্যমতে, কাহালু ও আশেপাশের এলাকায় সংঘটিত বেশ কিছু সহিংস ঘটনার পেছনে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন তারা।


হেলাল উদ্দিন কবিরাজের নামে রয়েছে ৫টি মামলা, যার মধ্যে রয়েছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সরকারি কাজে বাধা ও আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ।


সুরুজ উদ্দিন কবিরাজের নামে রয়েছে ৪টি মামলা, যার মধ্যে রয়েছে দাঙ্গা সৃষ্টি, ভাঙচুর, এবং প্রশাসনকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ।২০২৪ সালের ৫ আগস্টের পর তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ঢাকায় পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


বগুড়ার আলোচিত আওয়ামী লীগ নেতা পিতা-পুত্রকে গ্রেফতার বিষয়ে বগুড়া জেলা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ‘এই পিতা-পুত্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে জনগণের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনকে রক্তাক্ত করতে চেয়েছিল। তাদের গ্রেফতারের মাধ্যমে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আমরা বিশ্বাস করি।’গ্রেফতারকৃতদের বর্তমানে বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তাদের আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে আরও কিছু তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...