Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

চালু হচ্ছে অচল ৭ বিমানবন্দর, বদলে যাবে ভূ-রাজনীতির কৌশল!

দেশের সাতটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মধ্যে আলোচিত লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দরও রয়েছে। তবে প্রথমেই চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। বিমানবন্দরগুলো সচল হলে দেশের পর্যটন ও অর্থনীতির বিকাশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে।

পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগানো, যাত্রী সংখ্যা বাড়ানো, সড়ক ও রেলপথের চাপ কমানো এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে চাঙ্গা করতে এই উদ্যোগ নিয়েছে বেবিচক। বর্তমানে দেশের সাতটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে—বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজারের শমশেরনগর, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, কুমিল্লা ও তেজগাঁও। এর মধ্যে চলতি বছরের জুলাই মাসেই বগুড়া বিমানবন্দর চালু করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এ বিমানবন্দরের উন্নয়নকাজ চলছে পুরোদমে।

লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দর সচল করার লক্ষ্যে চার সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করেছে। তারা প্রতিবেদন জমা দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এছাড়া অন্য বিমানবন্দরগুলোর ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কোভিদ ভুঁইয়া।তিনি বলেন, “যে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত শেষ হবে, সেটিই আগে সচল করা হবে। সেই অনুযায়ী বগুড়া বিমানবন্দরই প্রথম চালু হচ্ছে। তবে বাণিজ্যিক ফ্লাইট চালু হতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।”

লালমনিরহাট বিমানবন্দর চালুর জন্য বিমান বাহিনীর সঙ্গে একটি চুক্তি সই করার প্রক্রিয়া চলছে। ১৯৩১ সালে ব্রিটিশদের নির্মিত ৪ কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট এ বিমানবন্দরটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অবকাঠামো সম্পন্ন বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বশেষ ব্যবহৃত লালমনিরহাট বিমানবন্দরটি বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কিছু সংস্কার করলেই এটি পূর্ণ কার্যকর হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের ‘চিকেনস নেক’ এর নিকটবর্তী হওয়ায় লালমনিরহাট বিমানবন্দর চালু হলে কৌশলগত দিক দিয়ে বাংলাদেশ লাভবান হবে। অতীতে ভারতের আপত্তির আশঙ্কায় বিমানবন্দরটি চালু হয়নি, তবে বর্তমান সরকারের উদ্যোগে এবার আর বাধা আসবে না বলেই মনে করা হচ্ছে।

দেশের সাতটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মধ্যে আলোচিত লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দরও রয়েছে। তবে প্রথমেই চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। বিমানবন্দরগুলো সচল হলে দেশের পর্যটন ও অর্থনীতির বিকাশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে।

পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগানো, যাত্রী সংখ্যা বাড়ানো, সড়ক ও রেলপথের চাপ কমানো এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে চাঙ্গা করতে এই উদ্যোগ নিয়েছে বেবিচক। বর্তমানে দেশের সাতটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে—বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজারের শমশেরনগর, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, কুমিল্লা ও তেজগাঁও। এর মধ্যে চলতি বছরের জুলাই মাসেই বগুড়া বিমানবন্দর চালু করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এ বিমানবন্দরের উন্নয়নকাজ চলছে পুরোদমে।

লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দর সচল করার লক্ষ্যে চার সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করেছে। তারা প্রতিবেদন জমা দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এছাড়া অন্য বিমানবন্দরগুলোর ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কোভিদ ভুঁইয়া।

তিনি বলেন, “যে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত শেষ হবে, সেটিই আগে সচল করা হবে। সেই অনুযায়ী বগুড়া বিমানবন্দরই প্রথম চালু হচ্ছে। তবে বাণিজ্যিক ফ্লাইট চালু হতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।”

লালমনিরহাট বিমানবন্দর চালুর জন্য বিমান বাহিনীর সঙ্গে একটি চুক্তি সই করার প্রক্রিয়া চলছে। ১৯৩১ সালে ব্রিটিশদের নির্মিত ৪ কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট এ বিমানবন্দরটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অবকাঠামো সম্পন্ন বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বশেষ ব্যবহৃত লালমনিরহাট বিমানবন্দরটি বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কিছু সংস্কার করলেই এটি পূর্ণ কার্যকর হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের ‘চিকেনস নেক’ এর নিকটবর্তী হওয়ায় লালমনিরহাট বিমানবন্দর চালু হলে কৌশলগত দিক দিয়ে বাংলাদেশ লাভবান হবে। অতীতে ভারতের আপত্তির আশঙ্কায় বিমানবন্দরটি চালু হয়নি, তবে বর্তমান সরকারের উদ্যোগে এবার আর বাধা আসবে না বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত শমশেরনগর বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়। ১৯৭৫ সালে সেখানে বিমান বাহিনীর একটি ইউনিট প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে একটি প্রশিক্ষণ স্কুল পরিচালিত হচ্ছে। বিমানবন্দরটি চালু হলে প্রবাসী বাংলাদেশি ও পর্যটকদের জন্য যোগাযোগ সহজতর হবে। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের মতে, শমশেরনগর বিমানবন্দরটি চালু হলে তা নেপাল ও ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ জোরদার করবে এবং এটি একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে।

পরিত্যক্ত সাতটি বিমানবন্দর চালুর উদ্যোগ দেশের আভ্যন্তরীণ উন্নয়ন ছাড়াও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...