Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

রাশিয়া ও চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মধ্যপ্রাচ্যে যা ঘটতে যাচ্ছে

 



বিশ্ব রাজনীতির আড়ালে ধীরে ধীরে জমে উঠছে নতুন এক উত্তেজনা, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। একদিকে যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিচ্ছে— চুক্তি না হলে সামরিক হামলা হবে। অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আক্রমণ হয়, তার জবাব কঠিন হবে। এই উত্তেজনার মধ্যে ইরানের কূটনৈতিক তৎপরতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হঠাৎ করেই সফর করেছেন রাশিয়া ও চীন। এই সফরকে কেবল কূটনৈতিক সৌজন্য সফর বললে ভুল হবে। বরং এর পেছনে রয়েছে এক গভীর কৌশলগত বার্তা। প্রথমেই তিনি যান মস্কোতে, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও আলোচনার সব বিষয় প্রকাশ করা হয়নি, কূটনৈতিক সূত্র জানায়— মূল আলোচ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষিতে রাশিয়ার অবস্থান।


রাশিয়া স্পষ্ট করেছে, ইরান তাদের কৌশলগত মিত্র। এই দুই দেশের সম্পর্ক ৫০০ বছরের পুরনো এবং দিনকে দিন তা আরও ঘনিষ্ঠ হচ্ছে। রাশিয়া ইরানকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমিয়ে দিচ্ছে।মস্কো সফর শেষে আরাকচি যান চীনের রাজধানী বেইজিং। ধারণা করা হচ্ছে, সেখানেও আলোচনার কেন্দ্রে ছিল ইরানের পারমাণবিক ইস্যু। চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে সংকট সৃষ্টির জন্য দায়ী করেছে এবং বলেছে, সব পক্ষকে শান্তিপূর্ণ আলোচনায় বসতে হবে। তারা চায় না ইরান আগের মতো এমন কোনো চুক্তিতে ফিরে যায় যা তার স্বাধীনতাকে সীমিত করে।


এই প্রেক্ষাপটে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে তৈরি হয়েছে এক দৃঢ় রাজনৈতিক মিত্রতা, যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে।


২০১৫ সালের জেসিপিওএ (JCPOA) চুক্তির মাধ্যমে যখন ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল, তখন অনেকেই আশার আলো দেখেছিল। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এককভাবে চুক্তি থেকে সরিয়ে নিলে শুরু হয় নতুন করে উত্তেজনা। এখন ২০২৫ সালে ট্রাম্পের আবার ক্ষমতায় ফিরে আসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।



ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না। তবে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনায় প্রস্তুতি রয়েছে। এই অবস্থানে রাশিয়া বলছে, তেহরানকে কোনো চুক্তিতে জোর করে পাঠানো যাবে না এবং তারা কূটনৈতিকভাবে ইরানের পাশে থাকবে।


বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান এখন যে কূটনৈতিক চালগুলো দিচ্ছে, তা খুবই সচেতন ও কৌশলী। তারা জানে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার মানে দুর্বলতা প্রকাশ। তাই তারা চীন ও রাশিয়ার সমর্থনকে পুঁজি করে এক নতুন কূটনৈতিক বলয় গড়ে তুলছে।


এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান কি কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে? যুক্তরাষ্ট্র কি তার আগের ভুল থেকে শিক্ষা নেবে?


একইসঙ্গে এই সফরের মাধ্যমে একটি বার্তা স্পষ্ট হয়েছে— ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। তার পাশে রয়েছে বিশ্বের দুই প্রধান শক্তি— রাশিয়া ও চীন। এই ত্রিমুখী সম্পর্ক কেবল একটি রাজনৈতিক বন্ধুত্ব নয়, বরং একটি নতুন আন্তর্জাতিক সমীকরণ, যা ভবিষ্যতের বিশ্ব কূটনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...