Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

মিশরে চীনা যুদ্ধবিমান মোতায়েন, ইসরায়েলকে নতুন বার্তা!

 



মিশরের সাহারার বালুময় মরুভূমি হঠাৎই কেঁপে উঠেছে চীনা যুদ্ধবিমানের গর্জনে। প্রথমবারের মতো মিশরের ওয়াদী আবরিশ বিমান ঘাঁটিতে যৌথ বিমান মহড়ায় অংশ নিয়েছে চীন, যার নাম দেওয়া হয়েছে ইগলস অফ সিভিলাইজেশন ২০২৫। এই মহড়া কেবল সামরিক প্রদর্শনী নয়, বরং এটি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তাও বহন করছে— বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশে।


চীন তাদের সর্বাধুনিক জে-১০সি যুদ্ধবিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী ওয়াই-২০ইউ ট্যাংকার এবং কেজি-৫০০ রাডার বিমান নিয়ে এই মহড়ায় অংশ নিয়েছে। অন্যদিকে, মিশর অংশ নিচ্ছে রুশ নির্মিত মিগ-২৯ এমএমটিই মাল্টিরোল ফাইটার নিয়ে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে এই যৌথ মহড়া।


প্রশ্ন উঠছে— মিশর কেন এই সময়ে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করছে, যেখানে তারা প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার সামরিক সহায়তা পায়? বিশ্লেষকরা বলছেন, এটি চীনের আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের সুপরিকল্পিত কৌশলের অংশ। তথ্য অনুযায়ী, গত এক দশকে চীনের মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সৌদি আরব, ইরান এমনকি হুথি বিদ্রোহীদের সঙ্গেও চীনের সামরিক যোগাযোগের ইঙ্গিত মিলছে।



মিশরের জন্য এই মহড়ার তাৎপর্য দ্বিমুখী। একদিকে এটি চীনা জে-১০সি যুদ্ধবিমান কেনার গুঞ্জন জোরালো করছে, অন্যদিকে এটি যুক্তরাষ্ট্রের গাজা উদ্বাস্তুদের মিশরে পাঠানোর প্রস্তাবের প্রেক্ষিতে একটি কৌশলগত জবাব হিসেবেও দেখা হচ্ছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের এফ-১৬ ব্যবহারে নির্ভরশীল মিশর এখন প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অনুমোদনের জটিল প্রক্রিয়ায় বিরক্ত হয়ে বিকল্প খুঁজছে—সেই শূন্যস্থানে ঢুকে পড়েছে চীন।


চীন শুধু যুদ্ধবিমান বা প্রযুক্তি দিচ্ছে না; বরং প্রমাণ করছে কিভাবে তারা ৬,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বিশাল বহর ও সরঞ্জাম মোতায়ন করতে সক্ষম। এটি চীনের বৈশ্বিক এয়ার মোবিলিটি সক্ষমতার এক বাস্তব নমুনা, যা যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য একটি চ্যালেঞ্জ।


অন্যদিকে, লোহিত সাগরের নিরাপত্তা ও বাণিজ্যপথে চীনা প্রভাব দিন দিন বাড়ছে। ইতোমধ্যে জিবুতিতে চীনের সামরিক ঘাঁটি রয়েছে, এবং গালফ অফ সুয়েজ ও হরমুজ প্রণালীতেও তাদের উপস্থিতি স্পষ্ট। ফলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য এখন হয়ে উঠছে এক নতুন ভূরাজনৈতিক সংঘর্ষ ক্ষেত্র, যেখানে চীন ও যুক্তরাষ্ট্র মুখোমুখি।


সব মিলিয়ে প্রশ্ন উঠেছে— এই মহড়া কি কেবল এক যৌথ সামরিক প্রশিক্ষণ, নাকি এটি এক নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা?

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...