Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

এবার সিরিয়া দখলে নেমেছে ই’সরাইল

 

বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। দেশটির ১২ মাইল ভেতরে ঢুকে পড়েছে বর্বর সেনারা। বাড়িয়েছে হামলাও।


শুধু বিমান হামলাই নয়, একের পর এক ভ‚খণ্ড দখলের দিকেও মনোনিবেশ করছে তারা। ইতিমধ্যে দেশটির বেশকিছু এলাকা দখলেও নিয়েছে। কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করেছে। এছাড়া সড়ক, নেটওয়ার্ক এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণও করেছে। গাজার পর এবার সিরিয়া দখলে নেমেছে ইসরাইলি সেনারা। এপি।


সিরিয়ান-ইসরাইলি বাফার জোনের কুনেইত্রা শহরের কাছের ছোট একটি গ্রাম রাসম আল-রাওয়াদি। ৮ ডিসেম্বর রাতে হঠাৎ গুলি ও বিমান হামলার বিকট শব্দে জেগে ওঠেন গ্রামের বাসিন্দারা। এরপ৬৫ বছর বয়সী গ্রামের প্রবীণ আলী আল-আহমাদ বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী ঘরবাড়ি তল্লাশি শুরু করে এবং কিছু ঘর ধ্বংস করে দেয়। অনেক পরিবারকে একটি স্কুলে রাখা হয়।’


গত চার মাস ধরে গ্রামটি ইসরাইলি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায় ৩৫০ জনকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আল-আহমাদ। যদিও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুরুর দিকে দক্ষিণ সিরিয়ায় আক্রমণ ‘অস্থায়ী’ বলে অভিহিত করেছিলেন কিন্তু ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি অন্য কিছুর ইঙ্গিত দেয়।র ভোর হতে না হতেই শুরু হয় তল্লাশি।সম্প্র্রতি, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ইসরাইল অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত। সিরিয়ার আইনজীবী এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ ফায়াদ বলেছেন, ‘ইসরাইলি সামরিক কর্মকর্তারা মানবিক সহায়তা প্রদানের অজুহাতে বেসামরিক যানবাহনে করে হামিদিয়ে গ্রামে প্রবেশ করছেন।’


২৪ ফেব্রুয়ারি কুনেইত্রা এবং দারা শহরেও হামলা শুরু করে ইসরাইলি সেনারা। সিরিয়ায় সরকার পতনের পর প্রথম জাতীয় সংলাপ সম্মেলনের ঠিক পরেই এই হামলা চালানো হয়। যেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য সব সম্প্র্রদায়ের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা একত্রিত হয়েছিলেন।


আল-রাফিদ গ্রামের ৪৭ বছর বয়সী ওমর হানুন বলেছেন, আল আসবাহ গ্রামের ১০০ বছরের পুরোনো গাছগুলো গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। এছাড়া তাদের কাছাকাছি আসা যে কাউকেই গুলি করে হত্যা করছে তারা। আল-রাফিদের আরেকজন বাসিন্দা শেখ আবু নাসর বলেছেন, ‘আমরা দখলদার রাষ্ট্রকে স্বীকৃতি দিই না। আমরা একা কিন্তু অন্য কেউ আমাদের নিয়ন্ত্রণ করলেও আমরা এখানে আমাদের জমিতেই থাকব।’অধিকৃত গোলানের সীমান্তবর্তী গ্রাম কোডানার একটি স্থানীয় স্কুলের শিক্ষক বদর সাফি বলেছেন, ‘কয়েক ডজন ইসরাইলি সেনা সেখানকার বাসিন্দাদের জমি দখল করেছে। কুকুর নিয়ে শহরে নিয়মিত টহল দিয়েছে। তারা কতবার আমাদের গ্রামে প্রবেশ করেছে তার হিসাব আমি জানি না।’


তিনি আরও বলেছেন, ‘আমার এক প্রতিবেশী এবং বন্ধুর জমিও দখল করেছে সেনারা। সে এখন আমার বাড়িতে থাকে। সে প্রতিদিন কাঁদে কারণ সে সবকিছু হারিয়েছে।’


ইসরাইল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য আরেকটি কৌশল ব্যবহার করছে তা হল দক্ষিণ সিরিয়ার দ্রুজের (দেশের জনসংখ্যার প্রায় ৩ শতাংশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু) সমর্থন দাবি করা। ইসরাইল দ্রুজের আনুগত্যের ওপর নির্ভর করে স্থায়ীভাবে তাদের উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছে।


স্পষ্টভাবে বলতে গেলে দ্রুজের অনেকটা কাছে টানারই চেষ্টাই চালাচ্ছে ইসরাইল। ১ মার্চ নেতানিয়াহু এবং কাটজ ইসরাইলি সেনাবাহিনীকে দক্ষিণ সিরিয়ার দ্রুজের একটি গ্রাম জারামানাকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।দামেস্ক শহরতলিতে সংঘর্ষের খবরের পর কাটজ ঘোষণা করেন, ‘আমরা সিরিয়ার চরমপন্থি ইসলামী শাসনব্যবস্থাকে দ্রুজের ক্ষতি করতে দেব না। যদি সরকার জারামানায় তাদের ও পর আক্রমণ করে তাহলে আমরা জবাব দেব।’


দামেস্কের উপকণ্ঠে একসময়ের ছোট্ট এলাকা জারামানা আজ দশ লক্ষেরও বেশি শ্রমজীবী সিরিয়ানদের আবাসস্থল। এখন পর্যন্ত ইঙ্গিত পাওয়া গেছে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ায় তাদের দখলকৃত এলাকাগুলো থেকে সরে যাবে না। প্রকৃতপক্ষে, দখলদারিত্ব আরও তীব্র হওয়ার শঙ্কা বাড়ছে।


ইসরাইল তার অবস্থান শক্ত করে আরও জমি দখল করেই চলেছে। তবে, কুনেইত্রা এবং দারায় হামলার পর স্থানীয় জনগণ ইসরাইলি আক্রমণ প্রতিরোধে সোচ্চার হতে শুরু করেছে।


আগ্রাসনের বিরুদ্ধে দামেস্কের বিভিন্ন অংশে, একই সঙ্গে দারা, খান আরনাবেহ, সুওয়াইদা এবং কুনেইত্রার একাধিক শহর ও গ্রামে বিক্ষোভ হয়েছে। এমনকি দ্রুজ সম্প্রদায়ও মানবিক সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে করে একত্রিত হয়েছে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...