Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

দেশে ১০০ ভাগ ভালো কাজের মধ্যে ৭০ ভাগ বিএনপি করেছিল: তারেক রহমান




গার্মেন্টস সেক্টরে বৈদেশিক মুদ্রা অর্জন ও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো- যেটাই বলেন সেটাই বিএনপি করেছে। দেশের ১০০ ভাগ ভালো কাজের মধ্যে ৭০ ভাগ বিএনপি করেছে।


এটি কাগজপত্র ও কলমের হিসাব। এজন্যই বিএনপির ওপর মানুষ আস্থা ও বিশ্বাস রাখে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ইএসডিও’র প্রধান কার্যালয় ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও লিমিটেশন আছে।বিভিন্ন সমস্যা আছে, ভালো-মন্দ সবকিছু আছে। তার ভেতর দিয়েই আমরা চলছি।

তার ভেতর দিয়েই আমরা চেষ্টা করছি কিছু করার। মানুষকে দেওয়া কমিটমেন্টগুলো বাস্তবায়ন করার জন্য। আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য বদ্ধপরিকর।আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা এখানে উপস্থিত আছেন তারাও একদিন জনপ্রতিনিধি হতে পারেন। জনপ্রতিনিধি না হলেও আপনারা তো জনগণেরই অংশ, আপনার মাধ্যমেই আমরা আমাদের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।


সংস্কারের বিষয়ে বিএনপির মতপার্থক্য আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল সেই জিয়ার সময় থেকে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র। দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফাউন্ড থেকে সংসদীয় পদ্ধতি। এগুলোতো সংস্কারেরই অংশ।


ধারাবাহিকভাবে আমরা সংস্কার করে আসার চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছি ও ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা থেকে শুরু করে, প্রশাসন, দেশ পরিচালনা, স্বাস্থ্য, খাদ্য উৎপাদন, কৃষিসহ সব ক্ষেত্রেই বিএনপি শুধু সংস্কারে অবদান রেখেছে না সংস্কারও করেছে।তিনি আরও বলেন, স্বৈরাচারীর রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের দুইটি বিষয় দিয়েছি কার ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে। কৃষি নিয়ে কি হবে, বেকারদের কর্মসংস্থান নিয়ে কি হবে, স্বাস্থ্য ব্যবস্থাসহ সবগুলো ব্যবস্থা আমরা ৩১ দফায় আনার চেষ্টা করেছি।


তিনি আরও বলেন, আমি চাপের মধ্যেই সংস্কার প্রস্তাব দিয়েছি। যখন নিষ্পেষিত, যখন আমার মহাসচিব জেলে পার্টির চেয়ারপারসন জেলে। দলের হাজারো নেতাকর্মী তখন জেলে। লাখো নেতাকর্মী গায়েবি মামলায় যখন দরজার পেছনে ছিল। অপেক্ষা করছিল ঠিক কোন সময় তারা আবার বেরিয়ে আসবে সংগ্রামে নামবে। ঠিক সেই সময় আমি সংস্কার প্রস্তাব দিয়েছি।


এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। বহু নেতাকর্মী তার জান কোরবান করেছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। একটা মানুষ শতভাগ সফল নাও হইতে পারে। মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু আমরা যা বলেছি তাই করবো ইনশাল্লাহ। যেটা কমিটমেন্ট মানুষের সঙ্গে করেছি আমরা সেটা করব।সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা সংস্কার শুরু করব আমাদের পরবর্তী জেনারেশন ও নেতাকর্মীরা সেটি চালিয়ে নিয়ে যাবেন। সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান প্রক্রিয়া।


প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অনেকে।


এছাড়াও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতা এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...