লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সব সময়ই বাংলাদেশে স্থিতিশীলতা চায়।
শনিবার (২৬ এপ্রিল) গুলশানে চীনের কমিউনিস্ট পার্টির পেং জিউবান এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চীনের কমিউনিস্ট পার্টির সাথে নতুন করে সম্পর্ক ভালো হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টের আমলে ১৫ বছর চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ভালো রাখা সম্ভব হয়নি।
এসময় চীনা প্রতিনিধি দলের সাথে দেশের নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানান বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, শুক্রবার বাংলাদেশ সফরে আসে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তারা।
00:01

Comments
Post a Comment