Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে চলছে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র

 




বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, বাংলাদেশের বান্দরবান, মিয়ানমারের রাখাইন এবং ভারতের মণিপুর ও মিজোরাম—এই অঞ্চলগুলো নিয়ে একটি খ্রিষ্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ যদি বাংলাদেশের ভেতরে মার্কিন স্বার্থ রক্ষায় অগ্রসর হয় কিংবা উদ্যোগ নেয়, তা হলে সেটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। কারণ, এমন একটি রাজ্য প্রতিষ্ঠা করা গেলে, তা দখলে নেবে যুক্তরাষ্ট্র।


গতকাল শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাসদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।বজলুর রশীদ বলেন, “ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক আগ্রাসী অবস্থান নিচ্ছেন। তিনি মেক্সিকো উপসাগরকে বলছেন ‘আমেরিকান গালফ’, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সম্পত্তি বানানোর কথা বলেছেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে বলেছেন। একইভাবে এখন বাংলাদেশের দিকেও ষড়যন্ত্রের নজর পড়েছে। চীনের অর্থনৈতিক উত্থান ঠেকাতে রাখাইন, বান্দরবান, মণিপুর ও মিজোরাম নিয়ে একটি রাষ্ট্র গঠন করার প্রয়াস চলছে, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে আমেরিকা কর্তৃত্ব করতে পারবে।”


গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গে তিনি বলেন, “ইসরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ আসলে ইহুদি বনাম মুসলমান নয়। এটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, ইহুদি—সব ধর্মের মানুষ এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে।”বজলুর রশীদ আরও বলেন, “আমরা চাই, ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক বাংলাদেশ ছিন্ন করুক। এক সময় বাংলাদেশের পাসপোর্টে লেখা ছিল—এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশে বৈধ। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আমরা আবার চাই, সেই নিষেধাজ্ঞার লেখাটি পাসপোর্টে ফিরিয়ে আনা হোক।”


মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “তারা ঘোষণা দিয়েছে, প্যালেস্টাইনের বিরুদ্ধে কোনো যুদ্ধের জন্য তাদের আকাশ বা ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকারকেও আহ্বান জানাই—বাংলাদেশের আকাশ, ভূমি ও জলপথ যেন প্যালেস্টাইনের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ বা গণহত্যায় ব্যবহৃত না হয়, তা স্পষ্টভাবে জানাতে হবে।”


বজলুর রশীদ বলেন, “গণহত্যা, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এবং দৃঢ় হতে হবে।”



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...