চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি চীন সফর করবেন। সোমবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই। খবর রয়টার্স
আব্বাস আরাকচি এমন এক সময় চীন সফলে যাচ্ছেন, যখন আগামী শনিবার ওমানে তেহেরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় ধাপের বৈঠক শুরু হবে।
গত সপ্তাহে মস্কো সফরের সময় আব্বাস আরাকচি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে তেহরান সব সময়ই তার বন্ধু রাষ্ট্র রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে।বাগেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে চীনের সঙ্গে পরামর্শ করা হবে। কারণ এ বিষয়ে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে দীর্ঘদিনের প্রতিপক্ষ ওয়াশিংটন চলতি মাস থেকে তেহেরানের সঙ্গে আলোচনার বসেছে। যখন পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে ইরান পারমাণিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে।
তবে ইরান এমন অভিযোগ বরাবরই অস্বীকার করছে আসছে। বরং ইরান যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোড় দিচ্ছে। যেগুলো ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন (২০১৭-২১) আরোপ করেছিলেন। এছাড়া ২০১৫ সালে চীন ও রাশিয়াসহ পরাশক্তি দেশগুলোর সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়েছিলেন ট্রাম্প।
এরপর ২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী জয়ী হওয়ার পর চলতি বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসেন ট্রাম্প। তখন থেকেই ইরানের ওপর চাপ সৃষ্টি করেন ট্রাম্প। বিশেষ করে চীনের টিপট শোধনাগারে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এসব ছোট শোধনাগারগুলো ইরানের ক্রুড অয়েল প্রক্রিয়াজাত করে থাকে। তার মাধ্যমে ইরান তার অর্থনীতিতে একটি শক্তিশালী ধারা বজায় রেখে চলেছে।

Comments
Post a Comment