লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ গণজমায়েতকে ঘিরে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
ফেসবুক পোস্টে তিনি জানান, সকল শ্রেণি-পেশা, মত ও দলের মানুষের অংশগ্রহণে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব এক মানবিক সমাবেশ। শান্তিপূর্ণ এ আয়োজন সফল করতে অংশগ্রহণকারীদের সহযোগিতাপূর্ণ মনোভাব, পরিচ্ছন্নতা বজায় রাখা, উত্তেজনা পরিহার, আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতা এবং সৃজনশীল প্ল্যাকার্ড ও কেবল বাংলাদেশ-ফিলিস্তিনের পতাকা ব্যবহারের আহ্বান জানানো হয়।তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন—“জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।” একইসাথে দুষ্কৃতিকারীদের প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধও জানান আজহারী।
00:01

Comments
Post a Comment