Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

আরাকান আর্মির সাথে ভারতের যোগসাজশ, বাংলাদেশের জন্য যে হুমকি!

 



বাংলাদেশের পূর্ব সীমান্তে মায়ানমারের রাখাইন রাজ্যে নতুন এক বাস্তবতা সৃষ্টি করেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইন রাজ্যের প্রায় পুরোটা এখন এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে, যা রোহিঙ্গা প্রত্যাবাসন থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণে বড় ধরনের জটিলতা তৈরি করেছে বাংলাদেশের জন্য।


বিশেষজ্ঞদের মতে, রাখাইনে কার্যকর সরকারের অনুপস্থিতি, আরাকান আর্মির সশস্ত্র উত্থান, এবং ভারতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ—সব মিলিয়ে বাংলাদেশের পূর্ব সীমান্তে একটি সংবেদনশীল ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।


বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বীকার করেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণ। তিনি বলেন, “তাদের সম্পৃক্ততা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়।” তবে যোগাযোগ যতই থাকুক, একে একটি ‘নন-স্টেট অ্যাক্টর’ হিসেবেই দেখছে বাংলাদেশ সরকার।

সম্প্রতি বান্দরবানের থানচি উপজেলার রোমাক্রি ঝরনা এলাকায় পাহাড়ী সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবে আরাকান আর্মির সদস্যদের অংশগ্রহণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বাংলাদেশ ও আরাকান আর্মির পতাকা একসাথে দেখা গেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল ওইসব সদস্যরা সাঙ্গু নদীপথে বাংলাদেশের ভেতর প্রবেশ করে পরে সীমান্ত পার হয়ে রাখাইনের লাবোয়া ক্যাম্পে ফিরে যায়। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক ইঙ্গিত বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।


৫ আগস্ট ২০২৪ সালের গণ-আন্দোলনে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর, ভারতের সঙ্গে আরাকান আর্মির ঘনিষ্ঠতা আরও বাড়ে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লিতে আরাকান আর্মির শীর্ষ নেতাদের সাথে একাধিক বৈঠক হয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারাও আরাকান আর্মির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন।



এই কৌশলগত জোট বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে এক “অশনি সংকেত”, কারণ এর ফলে সীমান্ত অস্থিরতা কিংবা প্রভাব বিস্তারের প্রচেষ্টা আরও বেড়ে যেতে পারে।


বিশেষজ্ঞরা বলছেন, এখন বাংলাদেশকে একদিকে আরাকান আর্মি ও মায়ানমারের সামরিক জান্তা—উভয়ের সাথে সমন্বয় করে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে হবে।


নিরাপত্তা বিশ্লেষক খলিলুর রহমান বলেন, “আমরা আরাকান আর্মির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। তারা বাস্তবতা—তাদের এড়িয়ে যাওয়া সম্ভব নয়।”


বিশ্লেষকরা মনে করেন, আরাকান আর্মির দিক থেকে এখন দুটি বড় হুমকি দেখা দিচ্ছে:


বাংলাদেশের ভেতর সরাসরি তাদের সশস্ত্র উপস্থিতি।

ভারতের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক।

যদিও বর্তমানে এটি পূর্ণমাত্রায় সংঘর্ষে রূপ নেয়নি, তবুও এটি একটি “এলার্মিং সিচুয়েশন” যা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা হুমকিতে রূপ নিতে পারে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...