Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

নিজ দেশের নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অনঢ় কে এই দুঃসাহসী নারী

 




ব্রিটিশ সরকারের পররাষ্ট্রনীতির ঐতিহাসিক ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের অন্যতম সংকট ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ‘সমতা’র চেয়ে হীন ‘স্বার্থ’কে অগ্রাধিকার দিয়ে এসেছে। কিন্তু এই ধারা ভেঙে সাহসিকতার সঙ্গে ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে ব্রিটিশ রাজনীতিতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন এমিলি থর্নবেরি। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক বাছাই কমিটির বর্তমান চেয়ার ও লেবার পার্টির সিনিয়র এমপি তিনি।


ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সুসম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্কের কারণেই দীর্ঘকাল ধরে ব্রিটিশ পররাষ্ট্রনীতি ফিলিস্তিনি জনগণের ওপর চালানো দমন-পীড়ন, জমি দখল ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বরাবরই নীরব থেকেছে। কিন্তু এমিলি থর্নবেরি, যিনি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রবল সমর্থক, এই অবস্থানকে চ্যালেঞ্জ করে বারবার পার্লামেন্টে, গণমাধ্যমে এবং রাজনৈতিক পরিসরে ফিলিস্তিনিদের পক্ষে জোরালো কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে।


ব্রিটিশ সরকারের পররাষ্ট্রনীতির ঐতিহাসিক ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের অন্যতম সংকট ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ‘সমতা’র চেয়ে হীন ‘স্বার্থ’কে অগ্রাধিকার দিয়ে এসেছে। কিন্তু এই ধারা ভেঙে সাহসিকতার সঙ্গে ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে ব্রিটিশ রাজনীতিতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন এমিলি থর্নবেরি। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক বাছাই কমিটির বর্তমান চেয়ার ও লেবার পার্টির সিনিয়র এমপি তিনি।


ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সুসম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্কের কারণেই দীর্ঘকাল ধরে ব্রিটিশ পররাষ্ট্রনীতি ফিলিস্তিনি জনগণের ওপর চালানো দমন-পীড়ন, জমি দখল ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বরাবরই নীরব থেকেছে। কিন্তু এমিলি থর্নবেরি, যিনি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রবল সমর্থক, এই অবস্থানকে চ্যালেঞ্জ করে বারবার পার্লামেন্টে, গণমাধ্যমে এবং রাজনৈতিক পরিসরে ফিলিস্তিনিদের পক্ষে জোরালো কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছেন।


অবরুদ্ধ গাজায় ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানে হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও ইসরায়েলের এই আক্রমণকে ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে। এমিলি থর্নবেরি এই প্রেক্ষাপটেই স্পষ্ট করে বলেছেন, ‘আমরা আর চুপ থাকতে পারি না, ইতিহাস আমাদের বিচার করবে।’ তিনি বারবার বলেছেন, এই নৃশংসতা শুধুমাত্র একটি রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি একটি মানবিক বিপর্যয়, যার বিরুদ্ধে নৈতিক অবস্থান নেয়া জরুরি।


ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের একচোখা সমর্থন এবং ফিলিস্তিনের অধিকারের বিষয়ে নীরবতা-এই দ্বিমুখী নীতির বিরুদ্ধেই প্রথমবারের মতো মুখ খুলেছেন এই ব্রিটিশ রাজনীতিবিদ।


তিনি যুক্তরাজ্যের এই নতজানু পররাষ্ট্রনীতিকে ‘নৈতিক পরাজয়’ হিসেবে ধিক্কার জানিয়েছেন। তার মতে, যুক্তরাজ্য যদি সত্যিই গণতন্ত্র, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াতে চায়, তাহলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে সেই অবস্থান স্পষ্ট করতে হবে।

থর্নবেরির মতে, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি কেবল প্রতীকি নয়, বরং এটি একটি কূটনৈতিক অস্ত্র, যা ইসরায়েলের দখলদার মনোভাবের বিরুদ্ধে বিশ্বমঞ্চে একটি তীব্র প্রতিবাদ হিসেবে কাজ করবে। এটি ফিলিস্তিনি জনগণের আত্মপরিচয়, স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য একটি ন্যূনতম এবং আবশ্যকীয় স্বীকৃতি। তিনি আরও যুক্তি দিয়েছেন, ব্রিটেন ১৯৪৮ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, তাহলে একইভাবে ফিলিস্তিনকেও স্বীকৃতি না দেয়ার কোনো ন্যায্যতা নেই।


পার্লামেন্টে বিল উত্থাপন, গণমাধ্যমে সরব উপস্থিতি, বেসরকারি প্রস্তাবনা এবং দলীয় নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে থর্নবেরি তার অবস্থান স্পষ্ট করে তুলেছেন। তিনি লেবার পার্টির মধ্যেও একটি শক্তিশালী প্রভাব তৈরি করেছেন, যেখানে অনেক এমপি এখন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে সরব হচ্ছেন।



ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চাপের মুখে যুক্তরাজ্য: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ওপর চাপ বাড়ছে। আসছে জুনে জাতিসংঘের এক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃত দিতে পারেন। সেক্ষেত্রে যুক্তরাজ্য যেন ফ্রান্সকে অনুসরণ করে— এই দাবি পররাষ্ট্র দপ্তরের কাছে তুলে ধরেছেন ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপিরা। যার মধ্যে অন্যতম হচ্ছেন এই থর্নবেরিজাতিসংঘের নিউইয়র্ক সদর দপ্তরে আন্তর্জাতিক এই সম্মেলনের সহ-আয়োজক ফ্রান্স ও সৌদি আরব। মাখোঁ এরই মধ্যে বলেছেন, এই সম্মেলন একটি নির্ধারক মুহূর্ত হিসেবে গুরুত্ব পাওয়া উচিত।


এ প্রসঙ্গে থর্নবেরি বলেন, যুক্তরাজ্যের জন্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার এখনই সময়। আমাদের বন্ধুদের সঙ্গে, ফরাসিদের সঙ্গে মিলে এটা করতে হবে। অনেক দেশ আমাদের পথ চেয়ে বসে আছে; তারা অপেক্ষা করছে।’


তিনি আরও বলেন, ‘পশ্চিমা বিশ্ব শিগগির পদক্ষেপ না নিলে, একদিন হয়তো স্বীকৃতি দেয়ার মতো কোনো ফিলিস্তিনি আর তাদের মুক্ত ভূখণ্ড বলে অবশিষ্ট কিছুই থাকবে না।’


এমিলি থর্নবেরি শুধু একজন রাজনীতিক নন, বরং একজন বিবেকবান কণ্ঠস্বর, যিনি রাষ্ট্রীয় কূটনীতির মুখোশ সরিয়ে বাস্তব মানবিক সংকটের দিকে দৃষ্টি দিতে অপ্রাণ চেষ্টা করছেন। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে তার এ অবস্থান শুধুই একটি রাজনৈতিক দাবি নয়, বরং একটি নৈতিক আন্দোলনের অংশ। তার এই সাহসী ভূমিকা আজকের বিশ্বে ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে এক মূল্যবান সাক্ষ্য হয়ে থাকবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...