লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় পাঁচটি ইসলামি দল। সেই সঙ্গে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিও জানিয়েছে তারা। এই কমিশন বাতিল না হলে কঠোর আন্দোলন করা হবে বলেও একমত হয়েছে দলগুলো।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে অংশ নেয়া দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস।
00:01

Comments
Post a Comment