Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

বোমারু বিমানে ছিন্নভিন্ন গাজার তরুণ ফটো সাংবাদিক ফাতেমা




গাজার তরুণ ফটো সাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এসব ঘটনা ক্যামেরাবন্দী করতে গিয়ে তাঁর একটাই চাওয়া ছিল—যেন নীরবে চলে যেতে না হয়!


‘যদি আমি মারা যাই, আমি একটি সরব মৃত্যু চাই’—সামাজিক মাধ্যমে লিখেছিলেন ফাতেমা। তিনি লেখেন, ‘আমি শুধু ব্রেকিং নিউজ বা একটি দলের সংখ্যা হতে চাই না, আমি এমন মৃত্যু চাই, যা বিশ্ব শুনবে; এমন প্রভাব রাখবে, যা সময়ের সঙ্গে হারিয়ে যাবে না; এমন একটি কালজয়ী ছবি হবে, যা কখনো কেউ বিস্মৃত হবে না।’


গত বুধবার বিয়ের কয়েক দিন আগে, ২৫ বছর বয়সী ফাতেমা হাসসুনা উত্তর গাজায় নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তাঁর অন্তঃসত্ত্বা বোনসহ পরিবারের আরও দশজন সদস্যও নিহত হয়েছেন।


ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এটি হামাসের এক সদস্যকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা ছিল।মৃত্যুর ২৪ ঘণ্টা আগে ঘোষণা এসেছিল, ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় ফাতেমার জীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র কান চলচ্চিত্র উৎসবের সময় একটি ফরাসি স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।ইরানি পরিচালক সেপিদেহ ফার্সি নির্মাণ করেছেন এই চলচ্চিত্র। ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নামের এই চলচ্চিত্র নির্মিত হয়েছে ফাতেমা ও ফার্সির মধ্যে ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার দুর্দশা এবং ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের গল্প বলার ওপর ভিত্তি করে। ফার্সি বর্ণনা করেছেন, ফাতেমা হয়ে উঠেছিলেন ‘গাজায় আমার চোখ…তেজি এবং প্রাণবন্ত। আমি তার হাসি, তার কান্না, তার আশা এবং তার বিষণ্নতা ধারণ করেছি।’


নির্মাতা ফার্সি সংবাদমাধ্যম ডেডলাইনকে বলেন, ‘সে ছিল এক উজ্জ্বল জ্যোতি, এত প্রতিভাবান! যখন আপনি ছবিটি দেখবেন, তখন বুঝতে পারবেন…। আমি কয়েক ঘণ্টা আগে তার সঙ্গে কথা বলেছিলাম, তাঁকে জানিয়েছিলাম যে ছবিটি কানে যাচ্ছে। তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম।’


যুদ্ধ শুরুর পর থেকেই ফাতেমার জীবন নিয়ে ভয়ে ছিলেন ফার্সি। তিনি বলেন, ‘আমি নিজেকে বলেছিলাম, আমার তো তার জন্য ভয় পাওয়ার অধিকার নেই, যদি সে নিজেই ভীত না হয়! আমি তার শক্তি, তার অটল বিশ্বাসের ওপর ভরসা রেখেছিলাম।’


ফ্রান্সে নির্বাসিত ইরানি নির্মাতা ফার্সি আশঙ্কা প্রকাশ করেছেন, ফাতেমাকে সম্ভবত তাঁর বহুল প্রচারিত ফটোসাংবাদিকতার কাজ এবং সম্প্রতি প্রচারিত প্রামাণ্যচিত্রে অংশগ্রহণের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল। সাম্প্রতিক ইতিহাসে সাংবাদিকদের জন্য গাজা সবচেয়ে মারাত্মক সংঘাতের ক্ষেত্র, ২০২৩ সাল থেকে ১৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অনেকে বলেছেন, এই সংখ্যা ২০৬।২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। গত মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারও জোরেশোরে বিমান হামলা শুরু করেছে। গতকাল শুক্রবারের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।


গাজায় ধ্বংসস্তূপের বহু ছবি ক্যামেরাবন্দী করেছেন ফাতেমা। ছবি: এক্স

গাজায় ধ্বংসস্তূপের বহু ছবি ক্যামেরাবন্দী করেছেন ফাতেমা। ছবি: এক্স

গাজার সহকর্মী সাংবাদিকেরা ইসরায়েলি বিমান হামলায় ফাতেমার মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। গাজায় আলজাজিরার প্রতিবেদক আনাস আল-শরীফ বলেন, ‘বোমাবর্ষণ ও বন্দুকযুদ্ধের মধ্যে ফাতেমা তাঁর লেন্সে গণহত্যা নথিভুক্ত করেছেন, তাঁর ছবিতে মানুষের কষ্ট ও চিৎকার ধারণ করেছেন।’


গাজাভিত্তিক আরেক সাংবাদিক মিকদাদ জামিল মানুষকে ‘ফাতেমার তোলা ছবি দেখতে, তাঁর কথা পড়তে—তাঁর ছবি ও লেন্সে গাজার জীবন, যুদ্ধের মধ্যে শিশুদের সংগ্রাম দেখতে’ আহ্বান জানিয়েছেন।


ফাতেমার মৃত্যুতে কান অ্যাসিড ফিল্ম ফেস্টিভ্যাল একটি বিবৃতি দিয়েছে। এই উৎসবেই আগামী মে মাসে ফার্সির প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। তারা বিবৃতিতে বলেছে, ‘আমরা এমন একটি চলচ্চিত্র দেখেছি এবং প্রোগ্রাম আয়োজন করেছি, যেখানে এই তরুণীর জীবনশক্তি একটি অলৌকিক ঘটনার মতো মনে হয়েছে! এটি তাঁর হাসি, তাঁর দৃঢ়তার মতোই জাদুকরী। বোমা, শোক ও ক্ষুধার সাক্ষী হওয়া, গাজার ছবি তোলা, খাবার বিতরণ করা। আমরা তাঁর গল্প শুনেছি, তাঁকে জীবিত দেখে তাঁর প্রতিটি উপস্থিতিতে আনন্দিত হয়েছি, আমরা তাঁর জন্য ভয় পেয়েছি।’


গাজার ফিলিস্তিনি কবি হায়দার আল-গাজালি ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন, নিহত হওয়ার আগে ফাতেমা তাঁকে তাঁর মৃত্যুর পর একটি কবিতা লিখে দিতে বলেছিলেন।


পরকালে ফাতেমার উজ্জ্বল পুনরুত্থান নিয়ে কবিতা লিখেছেন কবি হায়দার আল–গাজালি। কবিতাটির কয়েকটি পঙ্‌ক্তি এ রকম: ‘আজকের সূর্য পোড়াবে না। টবের গাছপালা এক বিনয়ী অতিথির জন্য নিজেদের সাজিয়ে নেবে। এত উজ্জ্বল হবে যে, মায়েরা তাড়াতাড়ি কাপড় শুকাতে পারবে, আর এত শীতল হবে যে শিশুরা সারা দিন খেলতে পারবে। আজকের সূর্য কাউকে পোড়াবে না।’


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...