লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে নকলা উপজেলার চর বসতি এলাকায় অটোরিকশার চাপায় শিরিনা বেগম (৩৮) নামে এসএসসি পরীক্ষার্থীর মা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত শিরিনা বেগম নকলা উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহালের পর বিস্তারিত বলা হবে।

Comments
Post a Comment