Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

সামরিক শক্তিতে শীর্ষ ১০ মুসলিম দেশ, পাকিস্তান কত নম্বরে?

 



আজ থেকে মাত্র দুইশ-তিনশ বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। সর্বশেষ তুরস্কের অটোমান সালতানাৎ এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে। মুসলিম সুলতানদের পতাকা বাহকরা দাপিয়ে বেড়িয়েছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকাজুড়ে। তবে এসবই এখন অতীত। বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিক দিক থেকে অনেক পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো।



এরপরও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতায় টিকে থাকতে। তুরস্ক, ইরান, পাকিস্তান, সৌদির মতো দেশগুলো চেষ্টা করছে আরও শক্তিশালী হতে এবং বিশ্ব রাজনীতিতে জায়গা করে নিতে। আজকে এমন ১০টি মুসলিম দেশের তালিকা দেওয়া হলো যারা সামরিক শক্তিতে অনেক পশ্চিমা দেশকেও পাল্লা দিচ্ছে।


মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোর এই তালিকায় উপরের দিকেই জায়গা করে নিয়েছে ভারতীয় উপমহাদেশের দেশ পাকিস্তান। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রণীত তালিকায় পাকিস্তান রয়েছে দ্বিতীয় অবস্থানে। পাকিস্তানের উপরে রয়েছে শুধু তুরস্ক। তবে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান।গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক। সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ ১৪৫টি দেশের তালিকায় তুরস্কের অবস্থান নবম। অর্থাৎ বিশ্বের নয় নম্বর শক্তিশালী দেশ তুরস্ক। তুরস্কের পর মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ পাকিস্তান। পাকিস্তান বিশ্ব র‌্যাংকিংয়ে ১২তম অবস্থানে রয়েছে। পাকিস্তানের রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন সব মিসাইল ও পরমাণু বোমার মতো বিধ্বংসী অস্ত্র। এছাড়া পাকিস্তান ‘জেএফ-১৭ থান্ডার’ নামে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানও উৎপাদন করছে।



মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্ব র‌্যাংকিংয়ে দেশটির অবস্থান ১৩তম। এর পর রয়েছে ইরানের অবস্থান। অর্থাৎ ইরান মুসলিম বিশ্বের মধ্যে ৪র্থ শক্তিশালী দেশ। তবে ইরান তার প্রায় সব ধরনের অস্ত্র এখন নিজেরাই উৎপাদন করে থাকে। পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি সবসময় বড় ধরনের চাপের মধ্যে থেকেছে। তার পরেও ইরান চেষ্টা করে যাচ্ছে এসব নিষেধাজ্ঞা মোকাবিলা করে স্বনির্ভর হয়ে দাঁড়াতে। এমনকি ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় সক্ষমতাও অর্জন করে ফেলেছে। বিশ্ব র‌্যাংকিংয়ে ইরানের অবস্থান ১৬তম।


গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, ইরানের পর শক্তিশালী মুসলিম দেশ মিসর। মিসর আফ্রিকার মধ্যে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এটি সৌদি আরবের প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্যের আওতাভুক্ত। মিসরের পরে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব। অর্থাৎ মক্কা-মদিনার দেশ সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের মধ্যে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।



মুসলিম বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ আফ্রিকার রাষ্ট্র আলজেরিয়া। আর অষ্টম অবস্থান নাইজেরিয়ার। এর পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। বিশ্ব র‌্যাংকিংয়ে ৩৫তম অবস্থানে থাকা বাংলাদেশ মুসলিম দেশগুলোর মধ্যে ৯ম শক্তিশালী দেশ। আর সবশেষ ১০ম অবস্থানে রয়েছে মালয়েশিয়া। অর্থাৎ মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম শক্তিশালী দেশ।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...