Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

বাংলাদেশে যত পরিবর্তন সব বিএনপির হাত ধরেই: রুমিন ফারহানা

 



বাংলাদেশে যত পরিবর্তন সব বিএনপির হাত ধরেই: রুমিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে যত শুভ পরিবর্তন, ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের অগ্রগতির পরিবর্তন হয়েছে- সব জিয়া পরিবার ও বিএনপির হাত ধরেই হয়েছে।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।


রুমিন ফারহানা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে যখন আওয়ামী লীগ পালিয়েছিল তখন কে এই মানুষের দায়িত্ব নিয়ে বলেছিল ‘উই রিভোল্ট’। তিনি হচ্ছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের জন্মের পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, কারো আর রাজনীতি করার ক্ষমতা নাই। সব দল এক দলে পরিণত হলো। 


সেই অবস্থা থেকে বাংলাদেশে আবারও সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার ফিরে এসেছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে।৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে রুমিন ফারহানা বলেন, সেই সময় বাসন্তী জাল পরে লজ্জা নিবারণ করেছিলেন। আর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। ওই জায়গা থেকে নারীদের নিজের পায়ে দাঁড়াতে গার্মেন্টস শিল্প শুরু করেছিলেন জিয়াউর রহমান। বিদেশ থেকে রেমিটেন্স এবং কৃষিতে বিপ্লব এনেছিলেন জিয়াউর রহমান।তিনি বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এসেছে দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরে। এ দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার হাতে।


আওয়ামী লীগ আমলে পাতানো নির্বাচনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বিএনপি সবসময় সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের আন্দোলন করে এসেছে। এখনো কি সেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে?নির্বাচন নিয়ে টালবাহানার কথা উল্লেখ করে তিনি বলেন, কখনো বলা হচ্ছে ডিসেম্বর, কখনো ফেব্রুয়ারি, কখনো বলা হচ্ছে জুন। দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত নির্বাচন দাবি করেন তিনি।


তিনি আরও বলেন, ৩৬ দিনে এত বড় গণঅভ্যুত্থান হয় না। এর পটভুমি আপনাদের, আমাদের সবার রক্তে-ঘামে, তারপর তুঙ্গে হয়েছে। এই ৩৬ দিনের গণঅভ্যুত্থানে আমাদের সবার অবদান রয়েছে।


বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, নতুনরা আসুন আমরা চাই, কিন্তু রাজনীতির স্বচ্ছতাতে আসেন। ৮ মাসে পিএসের ৪শ কোটি টাকা যদি উধাও হয়ে যায়, সাধারণ গ্রামের পরিবার থেকে আসার পরে নিজেই বল- পকেটে আমার দিনের চলার টাকা নাই। ছাত্রলীগ করছি কারণ- হলে জায়গা না হলে আমার পড়াশোনা হতো না। আর এখন যদি বলেন- আপনি জমিদারের নাতি, তাহলে কি ভালো হয়? ভালো হয়নারে বাবা। 


এ কথাগুলো একটু বোঝেন, গণমানুষের সঙ্গে মেশেন, গণমানুষের কথাগুলো বোঝার চেষ্টা করেন। নিশ্চয়ই আপনাদের দলও বাংলাদেশে রাজনীতি করবে। আমরা সবার সফলতা কামনা করি।বিএনপির মিডিয়া সেল আয়োজিত কর্মশালায় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু উদ্বোধন করেন। কর্মশালায় প্রশিক্ষণ দেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।


কর্মশালায় জেলা বিএনপি, উপজেলার ২২টি ইউনিট এবং অঙ্গ সংগঠন থেকে ৪ শতাধিক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...