Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

বাসা থেকে প্রবেশপত্র এনে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

 



সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে ৪১ হাজার ৪০১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে পরীক্ষা শুরুর আগে অনেকেই ভুল করে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছেড়ে আসে। এমনি এক পরীক্ষার্থীকে দ্রুত সময়ের মধ্যে তার বাসা থেকে প্রবেশপত্র এনে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন রংপুর জেলা ট্রাফিক পুলিশের এক সদস্য।


বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায়। পরে ঠিক সাড়ে ৯টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হলে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। এর ঠিক ৩০ মিনিট পর পরীক্ষা শুরু হয়। এদিন পরীক্ষা শুরুর পূর্বে রংপুর নগরীর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শ্রী তীর্থ রায় নামে এক পরীক্ষার্থী ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসে। তখন ঘড়ির কাঁটায় পরীক্ষা শুরু হতে ২০ মিনিট বাকি। উপায়ান্তর না পেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন ওই পরীক্ষার্থী।


বিষয়টি জানার পর রংপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূর আলম সিদ্দিকের তৎপরতায় এটিএসআই মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিক মোটরসাইকেল যোগে পরীক্ষার্থী শ্রী তীর্থ রায়ের বাসা থেকে প্রবেশপত্র আনতে সহযোগিতা করেন। ওই পরীক্ষার্থীর বাসা রংপুর নগরীর মুলাটোল এলাকায় এবং সে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।


এদিকে দ্রুত সময়ের মধ্যে প্রবেশপত্রসহ ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়ায় উপস্থিত অভিভাবক ও দায়িত্বরত শিক্ষকরা এটিএসআই মোস্তাফিজসহ জেলা ট্রাফিক পুলিশের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বলে, তড়িঘড়ি করে বের হতে গিয়ে ভুল করে বাসায় প্রবেশপত্র ছেড়ে আসি। কেন্দ্রে প্রবেশ করে দেখি আমার কাছে প্রবেশপত্র নেই। তখন হাতে সময়ও কম ছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানাই। তারা আমার কথা শোনার পরপরই আমাকে সঙ্গে নিয়ে বাসা থেকে প্রবেশপত্র এনে দিয়ে সহযোগিতা করেন। আমি ওই পুলিশ সদস্যসহ বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞ।



রংপুর জেলা ট্রাফিক পুলিশে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা শুরুর পূর্বে এক পরীক্ষার্থী তার প্রবেশপত্র বাসায় ছেড়ে এসেছে বলে জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিআই (অ্যাডমিন) গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলেন। আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই পরীক্ষার্থীর বাসা থেকে প্রবেশপত্রসহ কেন্দ্রে পৌঁছে দেই। আসলে এটি সেই সময়ে আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করেছি।


এদিকে রংপুরে (এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৫৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে আসাসহ বিভিন্ন অপরাধের কারণে বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী।


রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।



জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।


রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৪১ হাজার ৯৭৮ জন। তাদের মধ্যে ৫১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯ হাজার ৪২৯ জন, এসএসসি (দাখিল) ১৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৬৫২ জন এবং এসএসসি (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ২ হাজার ৯৮৯ জন। এর মধ্যে প্রথম দিনে ২৯৬ জন এসএসসি, ২৫৮ জন দাখিল এবং ২৩ জন ভোকেশনাল পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।


এদিকে অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। আর পরীক্ষার্থীরা জানিয়েছে- প্রথম দিনের পরীক্ষা ভালো হয়েছে।


রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।



Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...