লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে অবস্থান করছেন বলে জানা গেছে। ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদের ফেসবুক পোস্টে এ তথ্য উঠে আসে।
তিনি জানান, তার এক বন্ধু হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করার সময় আকাশি পোশাক পরা এক ব্যক্তিকে দেখে চিনে ফেলেন—তিনি ছিলেন ওবায়দুল কাদের।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। কেউ কেউ বলেছিলেন, তিনি ভারতে পালিয়ে গেছেন। এবার কলকাতায় তাকে দেখা যাওয়ার খবরে সেই গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।
00:01

Comments
Post a Comment