Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ

 



বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ।একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে বিশ্বজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি।


গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ১০টি দেশ। একই পরিকল্পনা করছে ইউরোপের পরাশক্তি ফ্রান্সও।এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় ৭৫ শতাংশ।


১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা। এরপর যুগের পর যুগ কেবলই অধিকার হরণ আর নিপীড়নের করুণ আখ্যান। স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের লড়াই শুরু হয় তখন থেকেই।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভূরাজনৈতিক কৌশল এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চার দশক পর, ১৯৮৮ সালের ১৫ই নভেম্বর, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে।


এই ঘোষণার পরপরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ৮০টি দেশ। এর মধ্যে আরব রাষ্ট্র ছাড়াও ছিল এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার অনেক দেশ। ইউরোপীয় যারা স্বীকৃতি দিয়েছিল, তারা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।



৯০’র দশক থেকে ২০১০ সালের মধ্যে আরও ৩২টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন রাষ্ট্র হিসেবে। এই তালিকায় রয়েছে চীন, রাশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি অর্থনৈতিক পরাশক্তি।


২০১১ সালে, ইরিত্রিয়া ও ক্যামেরুন বাদে বাকি সব আফ্রিকান দেশ ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেয়।২০১২ সালে, জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন বিপুল ভোটে পর্যবেক্ষকের মর্যাদা পায়। তখন ১৩৮টি দেশ নিপীড়িত এই জাতির পক্ষে অবস্থান নেয়।বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিকভাবে এক বিশাল কূটনৈতিক অগ্রগতি।


গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের মধ্যেই স্পেনসহ ১০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করেছে।সর্বশেষ মার্চ, ২০২৫ সালে, মেক্সিকো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক বিবৃতিতে জানিয়েছেন, “কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীনতার মর্যাদা দেবে ফ্রান্স।”


গাজায় ইসরাইলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। এরই মাঝে একের পর এক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি অঞ্চলটিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিকে নতুন করে জোরালো করেছে।


আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ফিলিস্তিন প্রশ্ন আজ শুধু মানবিকতার আহ্বান নয়, বরং এটি হয়ে উঠছে সার্বভৌমত্ব, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার এক চূড়ান্ত পরীক্ষা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...