Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

সীমান্তে বাঁধ দিচ্ছে বাংলাদেশ, ড. ইউনূসের মাস্টারস্ট্রোকে ভারতের ঘুম হারাম

 





ড. ইউনূসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশেহারা হয়ে পড়ছে মোদি সরকার। বাংলাদেশের উপর ছুরি ঘোরানোর প্রচেষ্টার বিপরীতে নোবেলজয়ীর একেকটি মাস্টারস্ট্রোক যেন কুপোকাত করে দিচ্ছে দিল্লিকে।


দীর্ঘদিনের নতজানু অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে এখন ভারতের চোখে চোখ রাখছে বাংলাদেশ। তারই জ্বলন্ত উদাহরণ মুহুরী নদীতে বাংলাদেশের বাঁধ নির্মাণ। আর এই জবাব দেওয়ার শুরুটাও করেছিল ভারতই। গত বছরের আগস্টে বিনা নোটিশে ত্রিপুরা নিজের জমা পানি ছেড়ে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি করেছিল। আকস্মিক বন্যায় ভাসিয়ে দিয়েছিল লাখ লাখ মানুষকে।



অথচ এখন বাংলাদেশ নিজের সুরক্ষার অধিকার প্রয়োগ করে মুহুরী নদীর বেসিনে বাঁধ নির্মাণ করতে গেলে কর্তৃত্ববাদী মোদি ও তার অনুগত ত্রিপুরা সরকার গর্জে উঠছে। যেন বিচার মানেই “তালগাছ আমার”। ভারত চাইলেই নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে ভাসাতে পারবে, আর বাংলাদেশ কিছুই বলতে পারবে না—সেই দিন ফুরিয়েছে। এখন বাংলাদেশ নিজের অধিকারের কথা বলছে।


শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহে যে পরিবর্তন এসেছে, তা আর ঢেকে রাখার উপায় নেই। বিশেষত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নয়াদিল্লির কপালে যেন অদৃশ্য ভাঁজ পড়েছে।


নতুন সরকার আত্মনির্ভরশীল নীতিতে অগ্রসর হতে চাইলে প্রতিবেশী ভারত যেন সেটাকে নিয়েছে তার ব্যক্তিগত অপমান হিসেবে। তা না হলে মুহুরী নদীর তীরে বাঁধ নির্মাণ করলেই ত্রিপুরা সরকারের এত অস্থিরতা কেন? এখনো জল আসেনি, বন্যাও হয়নি—তবুও ত্রিপুরা প্রশাসনের মনে জলজটের মতো ভয়ের সঞ্চার হয়েছে। যেন বাংলাদেশ বাঁধ নয়, রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর গড়ে তুলছে।



বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এমন প্রাণবন্ত নদীর দেশ পৃথিবীতে খুব বেশি নেই। অথচ প্রকৃতির এই আশীর্বাদকে ভারত গলা চেপে ধরে একের পর এক বাঁধ বসিয়েছে আন্তঃসীমান্ত নদীগুলোর উপর। প্রতিটি বাঁধ যেন একেকটি অভিশাপ হয়ে দেখা দিয়েছে এ অঞ্চলের মানুষের জন্য। তার ওপর ভারতের দাদাগিরি তো আছেই।


এদিকে মুহুরী নদীর তীরে বাংলাদেশ বড়সড় একটি বাঁধ নির্মাণ করছে শুনেই দক্ষিণ ত্রিপুরায় যেন মৌসুমি আতঙ্কের আগমন ঘটেছে। বর্ষার পানি নামল কি নামল না—তার আগেই পানিতে ভেসে গেছে ত্রিপুরা সরকারের ঘুম। তাইতো তড়িঘড়ি করে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ মিশন। ত্রিপুরার আশঙ্কা, এই বুঝি বাঁধের পানিতে বিলোনিয়া ডুবে যাচ্ছে।


এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই প্রকল্প ঘিরে ভারতীয় সীমান্তের জনপদে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ। যেন বাংলাদেশ বাঁধ বানাচ্ছে না, বরং সুনামি ছাড়ছে সীমান্তে। অপরদিকে, এনডিটিভি জানায়, বাঁধ নির্মাণের খবরে দক্ষিণ ত্রিপুরা সীমান্তে উদ্বেগ বেড়েছে। আর তাই জল পর্যালোচনার বদলে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই তড়িঘড়ি করে প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা সরকার। তাদের আশঙ্কা, এই বাঁধ বর্ষায় বন্যা ডেকে আনতে পারে।



তবে পর্যবেক্ষকরা বলছেন, এটি আসলে অভ্যন্তরীণ অব্যবস্থাপনার দায় চাপানোর জন্য একটি নতুন অজুহাত ছাড়া আর কিছুই নয়। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ত্রিপুরা পাবলিক ওয়ার্কস বিভাগের সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, ভারতও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে।


অনেক বিশ্লেষক মনে করছেন, শেখ হাসিনার শাসনামলে ভারত যেভাবে অন্ধসমর্থন পেয়েছে, এখন সেই প্রতাপের দিন শেষ হয়ে যাওয়ায় প্রতিবেশী বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেই ভারত অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে—বাংলা প্রবাদে যাকে বলে “তেলে বেগুনে জ্বলে ওঠা”।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...