Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ইতিহাসের সবচেয়ে সফল ৮ মাস: ঋণমুক্তি, রিজার্ভ বৃদ্ধি, বিশ্ব আস্থা ফিরলো যেভাবে!

 



মাত্র আট মাসের মধ্যে ভেঙে পড়া অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে ২ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ, বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফিরেছে আন্তর্জাতিক আস্থা। দেশের অর্থনীতিতে যেন জাদুকরী ছোঁয়া লেগেছে। কিন্তু কীভাবে এত অল্প সময়ে এমন সাফল্য সম্ভব হলো?


দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে ড. মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এখন পুনরুদ্ধারের পথে।আওয়ামী লীগ সরকারের শেষ দিকে (জুলাই ২০২৩) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ২০.৪ বিলিয়ন ডলার (IMF-এর BPM6 পদ্ধতি অনুযায়ী)।

 মাত্র আট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২১.৪ বিলিয়ন ডলারে, আর গ্রোস রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি।অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা ছিল প্রায় ৩৯,০০০ কোটি টাকা। এখন তা কমে ১০,০০০ কোটি টাকায় নেমেছে। অর্থাৎ, ২৯,০০০ কোটি টাকা (প্রায় ২.৮ বিলিয়ন ডলার) ঋণ পরিশোধ করা হয়েছে। 

এই ঋণ যদি পরিশোধ না হতো, তাহলে রিজার্ভের পরিমাণ আরও ২৯ বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারত।অর্থনীতিকে আরও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ৪০ দেশের ৬০০ এর বেশি বিনিয়োগকারী অংশ নেন। এতে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি করেছে।


ড. ইউনূসের চীন সফরের পর ২১০ কোটি ডলার (প্রায় ২.১ বিলিয়ন ডলার) বিনিয়োগ ও ঋণের প্রস্তাব এসেছে, যা অর্থনীতিকে আরও গতিশীল করবে। এছাড়া, প্রযুক্তি ও সেবা খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, একাধিক বিনিয়োগ চুক্তি আলোচনাধীন।অর্থনীতিকে আরও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ৪০ দেশের ৬০০ এর বেশি বিনিয়োগকারী অংশ নেন। এতে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি করেছে।


ড. ইউনূসের চীন সফরের পর ২১০ কোটি ডলার (প্রায় ২.১ বিলিয়ন ডলার) বিনিয়োগ ও ঋণের প্রস্তাব এসেছে, যা অর্থনীতিকে আরও গতিশীল করবে। এছাড়া, প্রযুক্তি ও সেবা খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, একাধিক বিনিয়োগ চুক্তি আলোচনাধীন।ড. ইউনূসের নেতৃত্বে মাত্র আট মাসে অর্থনীতির এই অগ্রগতি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন নতুনভাবে অবস্থান গড়ে তুলছে। বিশ্লেষকরা মনে করছেন, এই গতিধারা অব্যাহত থাকলে দেশ দ্রুতই একটি স্থিতিশীল ও শক্তিশালী অর্থনীতির দিকে এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...