Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’— পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

 



কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি মিলেছে অসংখ্য চিঠি। তার মধ্যে একটি চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের শাসনক্ষমতায় পাঁচ বছরের জন্য বসানোর আকুতি জানানো হয়েছে।


শনিবার (১২ এপ্রিল) সকালে পাগলা মসজিদের ১১টি লোহার দানবাক্স খোলা হলে অন্যান্য বস্তাবন্দী টাকা, বিদেশি মুদ্রা ও অলংকারের সঙ্গে এ চিঠিটি পাওয়া যায়। দানবাক্স খোলার পর গণনার কাজে নিয়োজিতদের মধ্যে বিষয়টি সাড়া ফেলে।


গণনার কাজে নিয়োজিত একজন সদস্য জানান, হাতে লেখা এই চিঠিতে একজন ব্যক্তি নিজের নাম উল্লেখ না করে লিখেছেন, ‘ড. ইউনূস স্যারকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাই, সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও।’পাগলা মসজিদের দানবাক্স খুললেই যেন ঘটে কোনো বিস্ময়কর ঘটনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ১২ এপ্রিল শনিবার সকালে মসজিদের ১১টি লোহার দানবাক্স খোলা হলে বেরিয়ে আসে ২৮ বস্তা ভর্তি টাকা। সকাল ৭টা থেকেই শুরু হয় টাকার বস্তাগুলো গণনার কাজ, যা দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসীসহ আগ্রহী মুসল্লিরা।গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ পরিচালনা কমিটি, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, জামিয়া এমদাদিয়া মাদরাসার ছাত্র, রূপালী ব্যাংকের প্রায় ৭০ জন কর্মকর্তা ও কর্মচারী। সব মিলিয়ে ৩২০ জনের বেশি মানুষ এই কাজে নিযুক্ত রয়েছেন। সার্বিক নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।


এই গণনার কাজ শেষ হতে সময় লাগবে একাধিক দিন, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতো বিপুল পরিমাণ টাকা যেহেতু এসেছে সাধারণ মানুষের দান থেকে, তাই প্রতিটি পয়সা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে গণনা করা হচ্ছেউল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর দানবাক্স খোলা হয়েছিল, সেসময় সংগ্রহ হয়েছিল প্রায় ৮ কোটি ২১ লাখ টাকার মতো। এবার সেই অঙ্কও ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করছেন মসজিদ কমিটির সদস্যরা।


পাগলা মসজিদের দান নিয়ে বরাবরই রয়েছে নানা কৌতূহল। দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন এখানে দান করে থাকেন, এবং অনেকেই বিশ্বাস করেন—এই মসজিদে দান করলে মনের ইচ্ছা পূরণ হয়। এই বিশ্বাস ও ভক্তির কারণেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ।


দানের টাকাগুলো কেবল মসজিদের জন্যই নয়, বরং এর মাধ্যমে চলছে মাদ্রাসা, এতিমখানা ও ইসলামি কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজ। বর্তমানে ছয়তলা বিশিষ্ট এক বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ চলমান রয়েছে, যার ব্যয়ভারও বহন করছে এই দানের অবিশেষজ্ঞরা বলছেন, পাগলা মসজিদ এখন কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি হয়ে উঠেছে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। দেশের অন্যান্য মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানগুলোও পাগলা মসজিদের এই প্রক্রিয়াকে অনুসরণ করতে পারে স্বচ্ছতা ও স্বনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে।


সচরাচর প্রতি তিন থেকে চার মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয় এবং প্রতিবারই দেখা যায় বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে। এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে পাগলা মসজিদ দেশের অন্যতম দানবহুল ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...