গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সেখান থেকেই বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ নিয়ে একাধিকবার প্রতিবাদ জানালেও ভারত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূস বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে শেখ হাসিনার বক্তব্য প্রদান নিয়ে কথা হয়।
ড. ইউনূস বলেন, ভারতে বসে শেখ হাসিনা বক্তব্য দেয়ায় আমাদের দেশে বিশৃঙ্খলা হচ্ছে। বিষয়টি মোদিকে জানানোর পর তিনি বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না।
আল জাজিরাকে দেয়া ওই সাক্ষাতকারে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়েও আলোচনা করা হয়। ড. ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে আহ্বান জানিয়েছি। কিন্তু তাতে তারা কোনো সাড়া দিচ্ছে। এখন আমরা আইনি প্রক্রিয়ায় হাঁটছি।
প্রসঙ্গত, ‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ গত সোমবার কাতার সফরে যান ড. মুহম্মাদ ইউনূস। ওই সফরের এক ফাঁকে তিনি আল-জাজিরাকে সাক্ষাতকার দেন।

Comments
Post a Comment