লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন, “হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন!”
মঙ্গলবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এমনটা লিখে পোস্ট করেন তিনি।
সারজিসের এমন লেখার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখিয়ে নানা ধরনের মন্তব্য করতে দেখা সাজু নামের একজন মন্তব্যে করেছেন- “ন্যায় বিচারকের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
আশিক নামের আরেকজন মন্তব্য করেছেন, “সরকার ভদ্রতা দিয়ে টিকে থাকতে পারবে না। শক্ত হতে হবে। আওয়ামী গুলো খুজে খুজে বের করতে হবে। নয়তো ঝামেলার শেষ হবে না।”
আপনার মতামত লিখুনঃ।
00:01

Comments
Post a Comment