Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

পর্দার আড়ালে ঘটে যাওয়া আরও কিছু নতুন খবর

 



শেষ পর্যন্ত কি তাহলে বরফ গলতে শুরু করেছে? ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। যদিও শনিবার সকালে বিএনপির সঙ্গে প্রস্তাবিত বিকালের বৈঠকটি এক অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছিল। পরে বিরামহীন প্রচেষ্টার পর বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে কালোমেঘ কেটে যায়। তখন বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে অবস্থানরত একজন বিএনপি নেতার সঙ্গে কথা হয়েছে। পাল্টা যুক্তি ছিল, ওই নেতা বিএনপি বা তারেক রহমানকে প্রতিনিধিত্ব করেন না। আজ দিনের শেষে বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে এনসিপি’র সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।



আলোচিত এসব বৈঠকের পরেই প্রফেসর ইউনূস তার ভবিষ্যৎ নীতিকৌশল ঠিক করবেন এমনটাই বলা হচ্ছে। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। যা কিছু ঘটেছে তা তুলে ধরতে পারেন। তবে নির্বাচনের ব্যাপারে তিনি এখনো দোটানায়। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন তাই দেখার বিষয়। গত ৪৮ ঘণ্টায় ছিল অনেক নাটকীয়তা। যমুনায় আবেগের সুরও ছিল চড়া, কান্নাকাটিও হয়েছে। সংকট মোকাবিলা না করে পদত্যাগের হুমকি ছিল।


সংকট কারা তৈরি করলো? একটি চক্র পরিকল্পিতভাবে প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়। যে কারণে অভ্যুত্থানের মূল শক্তি বিএনপি ও জামায়াতকে দূরে ঠেলে দেয়া হয়। অভ্যুত্থানের আরেক বড় শক্তি সশস্ত্র বাহিনীকেও রাখা হয় অন্ধকারে। অভ্যুত্থানের মূল শক্তি ছাত্রদের মধ্যেও দেখা দেয় অনৈক্য। এর ফলে বাড়তে থাকে দূরত্ব। সর্বশেষ খবরে জানা যায়, বিএনপি, জামায়াত ও এনসিপি’র মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠকে বিএনপি’র সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম উপস্থিত ছিলেন। উপদেষ্টাপাড়ায় অনুষ্ঠিত বৈঠকটি চলে সাড়ে তিন ঘণ্টা। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এই তিনদলই প্রায় কাছাকাছি বক্তব্য রাখে।ওদিকে হঠাৎ করেই পরিস্থিতি ভিন্নদিকে মোড় নেয়। অস্বস্তিতে পড়ে যায় অভ্যুত্থানের শক্তিগুলো। এরপর একটা সমঝোতায় আসার চেষ্টা চলে। এরই ধারাবাহিকতায় যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই। আসলে পদত্যাগের প্রস্তুতি ছিল না। এটা ছিল এক ধরনের আওয়াজ। নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে। যেমনটা দাবা খেলায় ঘটে থাকে। রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয়।


পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি সেরকমই। যারা সরকারের ভেতরে থেকে ভিন্ন মতলবে ঘুঁটি চালাচালি করছিলেন তারা এখন মুখ লুকাচ্ছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য। অন্তত তিন থেকে চারজনকে বিদায় নিতে হবে, সমঝোতার আলোকে। এটা সত্য, প্রফেসর ইউনূস একজন ভালো ব্যাংকার। একজন সুবক্তা। একজন দক্ষ এনজিও সংগঠক। কিন্তু একজন ভালো রাজনীতিবিদ নন। রাজনীতির মারপ্যাঁচে নিজেকে জড়ানোর চেষ্টা করছেন। কিন্তু কতটা সফল হয়েছেন বা হবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তার ঘনিষ্ঠজনরা বলছেন, তিনি যদি এককভাবে সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো এ সমস্যা হতো না। যে কারণে বারবার সংকট হচ্ছে। চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার। তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায়! তাই আপাতত পদত্যাগ নয়। সামনের দিনগুলো কেমন হবে তা নিয়েই চিন্তা করছে তার প্রশাসন। নির্বাচন ডিসেম্বরে হবে এ নিয়ে আপাতত কোনো সন্দেহ নেই। আমরা আগেই বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে সংকট ততো তীব্র হবে। পর্দার আড়ালের শক্তি সুযোগ খুঁজবে। হাতছাড়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে।



নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে। নির্বাচনবিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল। সাম্প্রতিক ঘটনাবলি সে শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। সরকার চালাতে হলে প্রফেসর ইউনূসের আর পেছনে তাকানোর সুযোগ নেই। কে তার বন্ধু, কে তার শত্রু এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। তার বিদেশি বন্ধুরাও সতর্ক করছেন। বলছেন, ঢাকাকেন্দ্রিক নয়, সরকার হতে হবে বাংলাদেশকেন্দ্রিক। উপদেষ্টামণ্ডলীর মধ্যে মাত্র ছয়জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাকিরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নীতি নির্ধারণ করছেন। বাস্তবের সঙ্গে মিল নেই। প্রফেসর ইউনূস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে। সাম্প্রতিক ঘটনাবলি তারই ইঙ্গিত দেয়।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...