Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

আট মাসে কোরআনের হাফেজ হয়ে দেশের সবাইকে অবাক করে দিল ১২ বছরের রায়হান বিস্তারিত কমেন্টে...

 



পবিত্র কোরআনের ৩০ পারা মাত্র ৮ মাসে মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন ১২ বছরের এক শিশু। অল্প সময়ের মধ্যে কোরআন হেফজ করার এই বিস্ময়কর সাফল্যে খুশি তার শিক্ষক, পরিবার ও সহপাঠীরা।


বলছিলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ার হাফেজ মুহাম্মদ আবু রায়হানের (১২) কথা। ওই শিশু উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকার প্রবাসী মুহাম্মদ রেজাউল করিম ও শিল্পী বেগম দম্পতির ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কল্পাবাস এলাকায় অবস্থিত মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। ভবিষ্যতে পড়াশোনা করে বড় মাপের আলেম হওয়ার স্বপ্ন তার।


মাদ্রাসার শিক্ষকরা বলছেন, পড়াশোনায় তার একাগ্রতা ও পরিশ্রম তাকে এই সাফল্য এনে দিয়েছে। তার এই কৃতিত্বে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে বলে মনে করছেন তারা।

জানা গেছে, হাফেজ মুহাম্মদ আবু রায়হান কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি ছৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা বারীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসার নাজারা শাখায় ভর্তি হয়। এরপর সে তার মেধা ও শ্রম কাজে লাগিয়ে মাত্র ৮ মাসে কৃতিত্বের সঙ্গে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে। তার এই বিস্ময়কর সাফল্যে অত্যন্ত খুশি পরিবারের লোকজন ও শিক্ষকরা। তার এই কৃতিত্বের খবরে আনন্দিত মাদ্রাসার আশপাশের মানুষও।


হাফেজ মুহাম্মদ আবু রায়হান বলেন, পরিবারের সবার ইচ্ছে পূরণ করাতে আমাকে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করেছি। মাদ্রাসার হুজুররা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আর এজন্যই আমি ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি। আমি ভবিষ্যতে পড়াশোনা করে বড় আলেম হতে চাই। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি।ওই শিশুর চাচা প্রবাসী ওমর ফারুক বলেন, আমার ভাতিজা আবু রায়হান কৃতিত্বের সঙ্গে হাফেজ হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আমার মরহুম বাবার ইচ্ছা ছিল পরিবারের যেকোনো একজন সদস্যকে হাফেজ বানাবে। আজকে আমার বাবার ইচ্ছা পূরণ করছে আমার ভাতিজা। আপনারা আমার ভাতিজার জন্য দোয়া করবেন সে যেন আলেম হয়ে ইসলামের খেদমত করতে পারে।


আবু রায়হানের বাবা প্রবাসী মুহাম্মদ রেজাউল করিম বলেন, আমার ছেলের সাফল্যের খবর শুনে আমি এতোটা আনন্দিত হয়েছি যা ভাষায় বোঝাতে পারব না। আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সকলে দোয়া করলে আমার ছেলে একদিন বড় আলেম হতে পারবে।মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ রবিউল্লাহ সিকদার বলেন, এ বছর আমাদের মাদ্রাসা থেকে খুবই অল্প সময়ে দুইজন শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেছেন। তার মধ্যে আবু রায়হান একজন।


মাদ্রাসার প্রধান হাফেজ রবিউল্লাহ সিকদার জানান, পড়াশোনার শুরু থেকেই রায়হান আমাদের দৃষ্টি কেড়েছে তার মেধা ও পড়াশোনার প্রতি আগ্রহের কারণে। পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে আমরাও তাকে সবসময় পরামর্শ ও সহযোগিতা করেছি। রায়হান ও তার সহপাঠী সাইফুদ্দিনের সাফল্যে আমরা অভিভূত। তাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। আশা করছি একদিন তারা মা-বাবার মুখ উজ্জ্বল করবে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...