Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

সৌদি যুবরাজের বিরুদ্ধে ‘অভ্যুত্থানের’ ডাক!

 



মোহাম্মদ বিন সালমান এখন হয়ে উঠেছেন সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারি। তার উদার সংস্কার ও ভিশন ২০৩০-এর মতো উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্বনেতারা। কিন্তু ‘ওয়েস্টার্ন লাইফস্টাইল’–এর প্রতি দুর্বলতা আজ তাকে বিশ্ব মঞ্চে প্রশ্নবিদ্ধ করেছে। দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের সাথে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি করে সৌদি আরব। ট্রাম্পের সাম্প্রতিক সফরে সৌদির বিনিয়োগ ফোরামে মোট ১৪৫টি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মোট মূল্য ৩০০ বিলিয়ন ডলারের বেশি বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, আগামী বছর থেকে দেশটির ৬০০টি নির্ধারিত স্থানে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি প্রশাসন।Logo



মোহাম্মদ বিন সালমান এখন হয়ে উঠেছেন সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারি। তার উদার সংস্কার ও ভিশন ২০৩০-এর মতো উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্বনেতারা। কিন্তু ‘ওয়েস্টার্ন লাইফস্টাইল’–এর প্রতি দুর্বলতা আজ তাকে বিশ্ব মঞ্চে প্রশ্নবিদ্ধ করেছে। দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের সাথে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি করে সৌদি আরব। ট্রাম্পের সাম্প্রতিক সফরে সৌদির বিনিয়োগ ফোরামে মোট ১৪৫টি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মোট মূল্য ৩০০ বিলিয়ন ডলারের বেশি বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, আগামী বছর থেকে দেশটির ৬০০টি নির্ধারিত স্থানে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি প্রশাসন।


আরও পড়ুনঃ সমগ্র বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে: অমিত শাহ

অন্যদিকে ধনী আরব রাষ্ট্র হয়েও গাজার গণহত্যা বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারে নি সৌদি আরব। উল্টো ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজনৈতিক স্লোগানও নিষিদ্ধ করেছে দেশটি। গত মার্চে গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাতে মাত্র ২৭ শব্দের দায়সারা বিবৃতি দিয়ে বিতর্কের মুখে পড়ে সৌদি প্রশাসন।


এমন অবস্থায় সৌদি আরবে প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স সালমানের বিরুদ্ধে তরুণদের এক নজিরবিহীন আন্দোলন দেখা যাচ্ছে। ‘মাস্কড ইউথ মুভমেন্ট’ নামে এই তরুণ আন্দোলন শুরু হয়েছে টিকটকে, যা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ফেসবুক, এক্সসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা চোখ-মুখ ঢেকে, কণ্ঠ পরিবর্তন করে এবং নাম-পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন। যেখানে এমবিএস-এর শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করা হচ্ছে।এই তরুণরা সরাসরি অভিযোগ করছেন—এমবিএস-এর সরকার নাগরিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, দুর্নীতিগ্রস্ত প্রশাসন গড়ে তুলছে, আর উন্নয়নের নামে চালাচ্ছে বিলিয়ন ডলারের বিনোদন শো। বিশেষ করে সৌদি আরবে সাম্প্রতিক সময়ের কনসার্ট, নাচ-গান, খোলামেলা বিনোদন ও বিভিন্ন ইভেন্ট নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তারা বলছেন, এসব কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্যবিরোধী। আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানাচ্ছেন।


কেউ কেউ বলছেন, এটি বিদেশে থাকা সৌদি নাগরিকদের তৈরি ষড়যন্ত্র। আবার অনেকেই প্রশ্ন করছেন, এতো তরুণ কণ্ঠ একসাথে আওয়াজ তুলছে কেন? এ কি কেবল বাইরের এজেন্ডা, নাকি সত্যিই সৌদি আরবের তরুণ সমাজ এখন ভেতর থেকে ফুঁসে উঠছে?বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

তবে আন্দোলনের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। সৌদি সরকার সাধারণত এই ধরনের সমালোচনাকে কঠোরভাবে দমন করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বা মন্তব্যের জন্য অনেক সময় গ্রেফতার, কারাদণ্ড বা ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়।


আপনার মতামত লিখুনঃ


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...