লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে রায়ের বিরুদ্ধে আপিল করলে আজকের রায়ে তিনি খালাস পান।
রায়ের পর জামায়াতসহ সমর্থক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এটিএম আজহারুল ইসলামের পক্ষের আইনজীবীরা একে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচারের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।এই রায় দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুনঃ
00:01

Comments
Post a Comment