Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

চাঁদা দাবি করায় বিএনপি ৪ নেতাকে গণধো'লাই

 





১৩ বিঘা পুকুর খনন করছে এক কৃষক। পুকুর খনন করা অবৈধ বলে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বিএনপির নেতাকর্মীদের। চাঁদা না দেওয়ায় গত এক মাস যাবত পুকুর খনন বন্ধ করেছে বিএনপির নেতাকর্মীরা। পুকুর খননের বেকু মেশুন দিয়ে বাড়ির মাটি ভরাট কাজ করছে জেনেই বিএনপির ৮ থেকে ১০ জন নেতাকর্মীরা হাজির হয় কৃষকের বাড়িতে। বাড়ির মাটি ভরাট কাজ বন্ধ করে দেয় বিএনপির নেতাকর্মীরা। এক কথা, দুই কথা বলতে বলতে কৃষকের ভাইয়ের সাথে কথাকাটি শুরু হয়। চাঁদাবাজরা কৃষকের ভাইকেও মারপিট করে।


মারপিটে কৃষকের ভাইয়ে আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে চাঁদাবাজদের গণধোলাই দেয়া শুরু করে। গ্রামবাসীর গণধোলাইয়ের ৪টি মোটরসাইকেল রেখে ৫ থেকে ৭ জন পালাতে পারলেও ৫ জনকে বেধড়ক গণধোলাই ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনাটি ১৬ মে বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে নইপাড়া গ্রামে ঘটে।


আরও পড়ুনঃ হামলায় আহত সেই ছাত্রলীগ নেতা মারা গেছেন

তথ্যানুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে নইপাড়া গ্রামের মৃত কালু শেখের পুত্র আবু সাইয়াদ (৪২) ১৩ বিঘা জমিতে একটি পুকুর খনন করছে। পুকুর খনন করা অবৈধ বলে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোমিনুল ইসলাম মোমিন, সদস্য রোকনুজ্জানান রোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবাহান আলী সহ বিএনপির ৭ থেকে ৮ জন নেতাকর্মী ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে।


 চাঁদা না পেয়ে প্রায় মাস খানেক সময় পুকুর বন্ধ করে রেখে বিএনপির নেতাকর্মীরা। পুকুর খননের বেকু দিয়ে শুক্রবার আবু সাইয়াদ বাড়ির কাজ করতে থাকে। বেকু দিয়ে বাড়ির কাজ করার খবর পেয়ে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোমিনুল ইসলাম মোমিন, সদস্য রোকনুজ্জানান রোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবাহান আলী সহ বিএনপির ৭ থেকে ৮ জন নেতাকর্মী এসে পুনরায় আবার চাঁদা দাবি করে।



চাঁদা দিতে অস্বীকার করায় আবু সাইয়াদের বড় ভাই মোন্নাফকে বেধড়ক মারপিট করে এবং বেকু মেশিনে আগুন জ্বালিয়ে দেয়। মোন্নাফ এর আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে চাঁদাবাজদের গণধোলাই শুরু করে। এসময় ৪টি মোটর সাইকেল রেখে অন্যান্য বিএনপির নেতাকর্মীরা পালিয়ে গেলে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোমিনুল ইসলাম মোমিন, সদস্য রোকনুজ্জানান রোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবাহান আলী সহ ৫ জন আটক করে গণধোলাই দেয় এবং মোটর সাইকেল ভাঙচুর করে। 



আটককৃত ৫ জন সলঙ্গা থানার পুলিশের নিকট তুলে দেন এলাকাবাসী।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, পুকুর তৈরির বিষয়কে কেন্দ্র করে গণধোলাই দিলে ৫ জনকে পুলিশের হাতে সোর্পদ করেছে এলাকাবাসী। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...