লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের ইমামতিতে সম্পন্ন হলো কোরআনের হাফেজ শহীদ হাসানের জানাজা। এ সময় জানাজার নামাজের ভিতরেই কান্নায় ভেঙে পড়েন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা। জানাজায় আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে সাদিক তার এক ফেসবুক স্ট্যাটাসে শুক্রুবার জানান, শনিবার (২৪ মে) রাত ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরীক হবার উদাত্ত আহবান জানান তিনি।
উল্লেখ্য যে, গত বছরে জুলাই অভ্যুত্থান আন্দোলনে মারাত্মকভাবে আহত লক্ষ্মীপুরের রামগতির গাজী মো. হাসান (১৯) এর মৃত্যু হয়। বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার সময় থাইল্যাল্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
00:01

Comments
Post a Comment