Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

পাক- ভারত উত্তেজনা, ভারতকে সতর্ক করে যা বললো যুক্তরাষ্ট্র

 



কাশ্মীরের পাহলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতকে সতর্ক করে বলেছেন, ‘আমরা চাই না এই সন্ত্রাসী হামলার জবাবে ভারত এমন কিছু করে বসে যা অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘর্ষ ডেকে আনে।’


আজ শুক্রবার (২ মে) টিআরটি গ্লোবাল এক প্রতিবেদনে জানায়, ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বায়ার’ অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।


তিনি পাকিস্তানের উদ্দেশে বলেন, ‘যদি পাকিস্তান এই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তাদের উচিত ভারতের সঙ্গে সহযোগিতা করে এই হামলাকারীদের খুঁজে বের করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া।’Logo

Suggested News



She Chose To Remove The Tattoos On Her Face. Look At Her Now

Buzz Day

Is Penny Hiding A Jaw-Dropping Secret In The Big Bang Theory?

Zestradar

পাক- ভারত উত্তেজনা, ভারতকে সতর্ক করে যা বললো যুক্তরাষ্ট্র

By

Rakib

May 2, 2025


কাশ্মীরের পাহলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতকে সতর্ক করে বলেছেন, ‘আমরা চাই না এই সন্ত্রাসী হামলার জবাবে ভারত এমন কিছু করে বসে যা অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘর্ষ ডেকে আনে।’


আজ শুক্রবার (২ মে) টিআরটি গ্লোবাল এক প্রতিবেদনে জানায়, ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বায়ার’ অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।


তিনি পাকিস্তানের উদ্দেশে বলেন, ‘যদি পাকিস্তান এই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তাদের উচিত ভারতের সঙ্গে সহযোগিতা করে এই হামলাকারীদের খুঁজে বের করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া।’



একদিন আগেই পাকিস্তান সেনাবাহিনী পূর্ব সীমান্তে পূর্ণ মাত্রার যুদ্ধ মহড়া চালিয়েছে। রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান জানায়, আধুনিক অস্ত্র এবং সামরিক কৌশল প্রদর্শনের মাধ্যমে সেনারা তাদের যুদ্ধ-প্রস্তুতি তুলে ধরেন।


অন্যদিকে, ভারত পাকিস্তানকে ‘সীমান্ত-পার সন্ত্রাসবাদে’ সহায়তার অভিযোগে অভিযুক্ত করে বলে, কাশ্মীরে পর্যটকদের ওপর ২৬ জনকে হত্যা করা একটি ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা।


ইতোমধ্যে ভারত সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করেছে, বন্ধ করে দিয়েছে একমাত্র সচল স্থলসীমান্ত এবং পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করেছে।


জবাবে পাকিস্তান ভারতের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, পাকিস্তানি আকাশপথে ভারতীয় উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সিমলা চুক্তি স্থগিত করেছে—যা ১৯৭২ সালে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছিল।এই উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এবং জাতিসংঘ দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।’


এদিকে, কাশ্মীরের পাহলগামে হামলার পর ভারতীয় নিরাপত্তাবাহিনী অন্তত ১৫০০ জনকে গ্রেপ্তার করেছে। রিপোর্ট অনুযায়ী, মোদি সরকার মুসলিম সংগঠন, ইসলামি সাহিত্য ও স্কুলের বিরুদ্ধে দমনপীড়ন চালাচ্ছে। এর ফলে কাশ্মীরজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।বিভিন্ন শহরে কাশ্মীরি মুসলিম ছাত্রদের উপর হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলার খবরও এসেছে।


এদিকে, ভারত সরকার বিতর্কিত অঞ্চলে ৮২ হাজার অ-কাশ্মীরিকে বসবাসের অধিকার দিয়ে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি কাশ্মীরের মুসলিম জনসংখ্যা কমিয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা।


১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকেই কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান। অঞ্চলটি এখন বিভক্ত—একাংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে, আর অন্য অংশ ভারতীয় শাসনের অধীনে। ১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মীরে স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে বিদ্রোহ চলছে। বর্তমানে প্রায় ৫ লাখ ভারতীয় সৈন্য সেখানে মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...