জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “শ্রমিকরা দেশের অন্যতম চালিকা শক্তি। কিন্তু নানা কারণে তারা নিগ্রহ ও বৈষম্যের শিকার। মালিকরা লাভবান হলেও অধিকাংশ শ্রমিকের জীবনে কোনো উন্নয়ন আসে না।”
আজ (১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে শ্রমিক সমাবেশে মাসুদ সাঈদী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের একটি মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে, যেখানে তারা প্রতিযোগিতামূলক বাজারে শ্রমের ন্যায্য মূল্য পাবে। এই আয় দিয়ে যেন তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে শোভন জীবন যাপন করতে পারে—যাতে খাদ্য, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকে। কর্মস্থলে তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তাদের পেশাগত সমস্যাগুলো তুলে ধরার মত প্রকাশের সুযোগও নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা একটি শ্রমিকবান্ধব ও আল্লাহভীরু সরকারের প্রত্যাশা করি, যে সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।’
শ্রমিক দিবস উপলক্ষে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, ‘অনেক কল-কারখানায় শ্রমিকরা এতটাই কম বেতন পান যে, তাদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে ওভারটাইম করতে হয়, অথচ অনেক ক্ষেত্রে ওভারটাইমের টাকাও ঠিকমতো দেওয়া হয় না। এটি অত্যন্ত অমানবিক। আমরা এই অমানবিক পরিস্থিতির অবসান চাই।’Logo
Promoted Content
Curves Ahead: Meet The Fuller Bust Influencers Redefining Fashion
The Only 8 Exercises You'll Ever Need
আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই: মাসুদ সাঈদী
By
Rakib
May 1, 2025
জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “শ্রমিকরা দেশের অন্যতম চালিকা শক্তি। কিন্তু নানা কারণে তারা নিগ্রহ ও বৈষম্যের শিকার। মালিকরা লাভবান হলেও অধিকাংশ শ্রমিকের জীবনে কোনো উন্নয়ন আসে না।”
আজ (১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে শ্রমিক সমাবেশে মাসুদ সাঈদী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের একটি মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে, যেখানে তারা প্রতিযোগিতামূলক বাজারে শ্রমের ন্যায্য মূল্য পাবে। এই আয় দিয়ে যেন তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে শোভন জীবন যাপন করতে পারে—যাতে খাদ্য, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকে। কর্মস্থলে তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তাদের পেশাগত সমস্যাগুলো তুলে ধরার মত প্রকাশের সুযোগও নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা একটি শ্রমিকবান্ধব ও আল্লাহভীরু সরকারের প্রত্যাশা করি, যে সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।’
শ্রমিক দিবস উপলক্ষে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, ‘অনেক কল-কারখানায় শ্রমিকরা এতটাই কম বেতন পান যে, তাদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে ওভারটাইম করতে হয়, অথচ অনেক ক্ষেত্রে ওভারটাইমের টাকাও ঠিকমতো দেওয়া হয় না। এটি অত্যন্ত অমানবিক। আমরা এই অমানবিক পরিস্থিতির অবসান চাই।’
আরও পড়ুনঃ কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই: কাদের
তিনি বলেন, ‘শ্রমিক-মালিক এক হয়ে কাজ করলে সমাজের চিত্র পাল্টে যাবে। তারা পরস্পরের পরিপূরক। তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসন্ন জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন আল আমিন শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাসুদ সাঈদী, সাবেক জেলা সভাপতি মোহাম্মদ জহিরুল হক, জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ, পৌর উপদেষ্টা ইসাহাক আলী খান এবং সদর উপজেলা উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment