Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

দুই নেতাকে বহিস্কার করল বিএনপি

 



খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কাজীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।


আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।


এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, কোনো ব্যক্তিবিশেষের অপকর্মের দায়ভার দল নেবে না। দলের জন্য ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের জনসম্পৃক্ত নেতা-কর্মীদের নিয়ে খুলনা জেলা বিএনপির তৃণমূল পর্যায় থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।Logo

দুই নেতাকে বহিস্কার করল বিএনপি

By

Rakib

May 13, 2025


খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কাজীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।


আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।


এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, কোনো ব্যক্তিবিশেষের অপকর্মের দায়ভার দল নেবে না। দলের জন্য ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের জনসম্পৃক্ত নেতা-কর্মীদের নিয়ে খুলনা জেলা বিএনপির তৃণমূল পর্যায় থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।



জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর প্রথম আলোকে বলেন, দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। 


চালনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাঁকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহাকে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দাকোপ-বটিয়াঘাটার সাংগঠনিক দলে সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার দাকোপে খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে সঙ্গে জড়িত ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কিছু নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


এদিকে গতকালের ঘটনায় চালনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইফতেখারুল কবির (বাপ্পি) এবং দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানকে আজ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। তাঁদের দুই দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।


গতকালের ওই সংঘর্ষে দাকোপ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাহার উদ্দিনসহ অন্তত ৯ জন আহত হন। এ ঘটনায় আজ দাকোপ থানার এসআই নূর মোহাম্মদ শাহিদ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টার অভিযোগসহ ছয়টি ধারায় ওই মামলা করা হয়েছে।


মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ, দাকোপ উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সদস্যসচিব আল-আমিন সানা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কাজী। এ ঘটনায় উভয় পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...