Skip to main content

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করলো সেনা সদস্যরা

  লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযোগ চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer

রাফায়েল বধে সর্বাধুনিক বিধ্বংসী চীনা যে মিসাইল ব্যবহার করেছে পাকিস্তান!

 



সম্প্রতি কাশ্মিরের পহেলগায়ে সন্ত্রাসী হামলার জেরে বিনা তদন্তেই পাকিস্তানের ৬টি স্থানে বোমা হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে ভারতেও তাৎক্ষণিক সমুচিত জবাব দিয়েছে পাকিস্তানের সেনারা। পাকিস্তানের পাল্টা হামলায় ভূপতিত হয়েছে ভারতীয় রাফায়েল এবং ইজরায়েলি ড্রোনসহ ৫টি বোমারু বিমান। এভাবেই যুদ্ধক্ষেত্রে পুরো সমীকরণ পাল্টে দিল পাকিস্তান। সব হিসাব-নিকাশ ওলট পালট করে পুরো বিশ্বের সুপার পাওয়ারদের তাক লাগিয়ে নতুন করে চিন্তা রেখা জুড়ে দিল তাদের কপালে। এদিকে পাকিস্তানের এই সাফল্যের পেছনে বড় অবদান হিসেবে বিবেচনা করা হচ্ছে চীনের তৈরি PL-15 BVR (Beyond Visual Range) ক্ষেপণাস্ত্রকে।


যুদ্ধের ময়দানে পাকিস্তানের জন্য গেম চেঞ্জারে পরিণত হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি।অত্যাধুনিক এই অস্ত্রটি JF-17 ব্লক ৩ এবং J-10C ফাইটার জেটে যুক্ত হওয়ার পর পাকিস্তান বিমানবাহিনীর শক্তি বেড়ে গেছে বহুগুণে।


প্রথমবারের মতো চীন নির্মিত যুদ্ধবিমান দ্বারা আকাশ-থেকে-আকাশে সংঘর্ষে সাফল্য অর্জন করেছে পাকিস্তান। একইসঙ্গে, এটিই প্রথমবার যে, বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে রাফায়েল (Rafale) যুদ্ধবিমান ধ্বংসের প্রথম ঘটনা, যা এই লড়াইয়ের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে কৌতূহল জেগেছে চীনা এই ক্ষেপণাস্ত্র নিয়ে। তাই ইনকিলাবের এই বিশেষ আয়োজনে চলুন জেনে নেওয়া যাক চীনা পিএল-১৫ সম্পর্কেঃ


থান্ডারবোল্ড/ পিএল-১৫ ক্ষেপণাস্ত্র কী?


পিএল-১৫ (Thunderbolt-15) একটি দূরপাল্লার আকাশ-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এটি উন্নত AESA রাডার গাইডেন্স সিস্টেমের সাহায্যে শত্রু বিমানকে শত শত কিলোমিটার দূর থেকে টার্গেট করতে পারে। মার্কিন AIM-120D AMRAAM এবং ফরাসি Meteor ক্ষেপণাস্ত্রের জবাবে তৈরি এই PL-15 চীন ২০১৬ সালে প্রথম প্রকাশ করে এবং এরপর থেকেই এটি দেশটির সামরিক বাহিনীতে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।


কেন পিএল-১৫ এতটা গুরুত্বপূর্ণ?


মূলত এই ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য হচ্ছে দূরপাল্লার লড়াইয়ে আধিপত্য প্রতিষ্ঠা করা। শত্রু বিমান হামলা করার আগেই এমনকি দেখতে পাওয়ার আগেই ধ্বংস করার ক্ষমতা রাখে PL-15। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার জ্যামিংয়ের মধ্যেও এটি কার্যকরভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।


পিএল-১৫ বনাম রাফায়েল কে এগিয়ে?


ভারতের রাফায়েল যুদ্ধবিমান যুক্ত হয়েছেন মিটিওর (Meteor) ক্ষেপণাস্ত্রের সঙ্গে, যার পাল্লা আনুমানিক ১৫০–২০০ কিমি। অপরদিকে পিএল-১৫ এর পরিসর ২০০–৩০০ কিমি,এমনকি বিশেষ পরিস্থিতিতে এই দুরত্ব ৪০০ কিমি পর্যন্তও হতে পারে বলে দাবি করা হয়। ফলে, প্রথমে আঘাত হানার ক্ষেত্রে পিএল-১৫ বড় সুবিধা দিতে পারে।


পিএল-১৫ এর দাম ও কার্যকারিতা কেমন?


পিএল-১৫—এর আনুষ্ঠানিক দাম প্রকাশ না হলেও ধারণা করা হয় এটি পশ্চিমা সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা। চীনের স্বল্প খরচের উন্নত প্রযুক্তি ব্যবস্থার কারণে এই ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যাচ্ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

  ‎উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। ‎ ‎ ‎রংপুর বিভাগে দুই দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সকালে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‎ ‎ এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সঞ্চালনা সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‎এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু প্রত...

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

  ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতোমধ্যে তা সাময়িক বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী/প্যানেলের পক্ষ হতে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট-বাক্সসহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্...

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

  ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের অবরোধ ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াঅতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে বলেন, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা...